চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগে খেলার সুযোগ পাচ্ছেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃহস্পতিবার দেশের চারটি ভেন্যুতে শুরু হচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় লিগ। দুই স্তরে অংশ নেবে আট দল। সাতটি বিভাগীয় দলের পাশাপাশি থাকছে ঢাকা মহানগর। সব দলের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের তালিকা। পুরনোদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখকে সুযোগ করে দেয়া হয়েছে এবার।

ফিটনেস টেস্টে মাত্র ৫.৯ পাওয়া মোহাম্মদ শহিদ ঢাকা বিভাগীয় দলে নেই। নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, আবার পরীক্ষা দিয়ে বিসিবির বেঁধে দেয়া বেঞ্চমার্ক ১১ ছুঁতে পারলে জাতীয় লিগের স্কোয়াডে চলে আসবেন এ পেসার।

Banglabid

খেলোয়াড়দের ফিটনেসকে এবার দেয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। বিপ টেস্টের ফলাফল বিবেচনা করেই নির্বাচকরা দল গঠন করেছেন এবার। কেবল ফর্মে থাকা বেশি বয়সী ক্রিকেটারদের বেলায় বেঞ্চমার্ক শিথিল করেছে বিসিবি।

তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলদের ক্ষেত্রে বেঞ্চমার্ক ছিল ১০। তবে শহিদের ১১ পেয়েই আসতে হবে বিবেচনায়। হাবিবুল বাশার বললেন, শহিদের বয়স তো খুব বেশি না (৩০)। যে কারণে তাকে মানদণ্ড ছুঁতে হবে।’

দল ঘোষণার পাশাপাশি চূড়ান্ত করা হয়েছে পুরো আসরের সূচি। ১০ অক্টোবর শুরু হয়ে জাতীয় লিগ শেষ হবে ১৭ নভেম্বর। খেলা হবে দেশের আট ভেন্যুতে। দুই স্তরে লিগ হওয়ায় প্রতিটি দল পাবে তিনটি করে ম্যাচ। বৃহস্পতিবার প্রথম রাউন্ডে গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ ফতুল্লায় খেলবে ঢাকা বিভাগের বিপক্ষে। নিজেরে মাঠে রংপুরের বিপক্ষে খেলবে খুলনা।

Reneta

দ্বিতীয় স্তরের দল বরিশাল-সিলেট খেলবে রাজশাহীতে। শের-ই-বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলবে ঢাকা মেট্রো।

রাজশাহী বিভাগ: জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, অভিষেক মিত্র, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাইমেনুল খান চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, সাকলাইন সজীব, শাকির হোসেন, মোহর শেখ অন্তর।

ঢাকা বিভাগ: নাদিফ চৌধুরী, শুভাগত হোম, রকিবুল হাসান, রনি তালুকদার, আব্দুল মজিদ, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, শাহাদাত হোসেন, জয়রাজ শেখ ইমন, সালাউদ্দিন শাকিল, সুমন খান, শাকিল আহমেদ, হৃদয় খান, জুবায়ের হোসেন লিখন।

খুলনা বিভাগ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তুষার ইমরান, নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ইমরানউজ্জামান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল আমিন হোসেন, হাসানুজ্জামান।

রংপুর বিভাগ: মেহেদী মারুফ, ফারদিন হাসান অনি, মাহমুদুল হাসান লিমন, নাঈম ইসলাম, নাসির হোসেন, তানবীর হায়দার খান, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, শুভাশিষ রায়, সঞ্জিত সাহা, রবিউল হক, মায়শুকুর রহমান, হামিদুল ইসলাম হিমেল।

ঢাকা মেট্রো: সাদমান ইসলাম, রাকিন আহমেদ, শামসুর রহমান শুভ, মাহমুদউল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব, আল আমিন, জাবিদ হোসেন, সৈকত আলী, আরাফাত সানি, মো. শহিদুল, আবু হায়দার রনি, মানিক খান, মোহাম্মদ ইলিয়াস, আমিনুল ইসলাম বিপ্লব।

বরিশাল বিভাগ: কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, ফজলে রাব্বি মাহমুদ, মনির হোসেন খান, সালমান হোসেন ইমন, মো. নুরুজ্জামান, তানভির ইসলাম, শামসুল ইসলাম অনিক, তৌহিদুল ইসলাম রাসেল (ফিটনেস টেস্টে পাশ করলে), মঈন খান, রাফসান আহমেদ।

সিলেট বিভাগ: ইমতিয়াজ হোসেন তান্না, জাকির হাসান, জাকের আলী, অলক কাপালি, শাহনুর রহমান, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস, আবু জায়েদ রাহি, ইমরান আলি ইনাম, ইবাদত হোসেন, তৌফিক খান তুষার, নাসুম আহমেদ, রুহেল মিয়া, মিজানুর রহমান সায়েম, রাজিউর রহমান রাজা।

চট্টগ্রাম বিভাগ: তামিম ইকবাল, মুমিনুল হক, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলি রাব্বি, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মাসুম খান টুটুল, মেহেদী হাসান, নোমান চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শাখাওয়াত হোসেন, ইরফান শুক্কুর, নাঈম হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিএলজাতীয় ক্রিকেট লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT