চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে আওয়ামীপন্থীদের বড় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আওয়ামীপন্থী পরিষদ বড় জয় পেয়েছে। সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের মধ্যে তারা ১৩টি পদে জয় পেয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন জয়লাভ করেছেন।

অন্যদিকে বিএনপিপন্থী শওকত-ইলিয়াস পরিষদে সদস্য পদে ৩ জন জয়লাভ করেছেন। তারা হলেন মো: সানাউল হক, সৈয়দ আবদাল আহমদ, বখতিয়ার রানা।

এছাড়া এই পরিষদের বাইরে এককভাবে সদস্য পদে জাহিদুজ্জামান ফারুক জয়লাভ করেছেন।

সাইফুল-ফরিদা প্যানেলের নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি ওমর ফারুক (বাসস), সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী (সমকাল), মাঈনুল আলম (ইত্তেফাক), কোষাধ্যক্ষ শ্যামল দত্ত (ভোরের কাগজ), সদস্য পদে কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার), শামসুদ্দিন আহমেদ চারু (ইত্তেফাক), রেজোয়ানুল হক রাজা (মাছরাঙ্গা), শাহনাজ বেগম (অবজারভার), কল্যাণ সাহা (চ্যানেল আই), হাসান আরেফিন।

বিজয়ী সদস্যদের মধ্যে ভোট পেয়েছেন কুদ্দুস আফ্রাদ ৫১৫টি, শামসুদ্দিন আহমেদ চারু ৫০৭টি, রেজোয়ানুল হক রাজা ৪৮৪টি, শাহনাজ বেগম ৪৬২টি, মো: সানাউল হক ৪৪২টি, কল্যাণ সাহা ৪৩৯টি, জাহিদুজ্জামান ফারুক ৪২৯টি, সৈয়দ আবদাল আহমদ ৪১৭টি, বখতিয়ার রানা ৪০১টি,  হাসান আরেফিন ৩৯১টি।

Reneta

এবারের নির্বাচনে প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ১৭ পদের বিপরীতে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২১২ জন হলেও ১০৬৭ সদস্য ভোট দেন বলে জানা গেছে।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জাতীয় প্রেস ক্লাবের নবীন-প্রবীণ সদস্যরা ভোটকেন্দ্রে আসেন। উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই ছবির চিত্রনাট্য নিয়ে আমি প্রায় ২০ বছর কাজ করেছি’

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা আসতে পারে শুক্রবার

জুলাই ২৩, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে যা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

 দিল্লীতে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ: সমাধান না হলে হস্তক্ষেপ করবেন প্রধান বিচাপতি 

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT