বাংলাদেশ

‘জাতীয় পরিচয় পত্র’ কার্যক্রম নিতে চাইলে আলোচনায় বসতে হবে: সিইসি

সিইসি জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম নিয়ে আলোচনা করছেন, পটভূমিতে বাংলাদেশের পতাকা ও ফুলের ফুলদানি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম তো টেবিল-চেয়ার না, যে উঠিয়ে নিয়ে গেলাম। এজন্য আলোচনায় বসতে হবে।

আজ বুধবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্প্রতি সরকার থেকে এনআইডি কার্যক্রম লোকবলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অধীন হস্তান্তরের জন্য ইসিকে নির্দেশনা দিয়েছে সরকার।

সিইসি বলেন, এনআইডি অনুবিভাগ অনেক বড় প্রতিষ্ঠান। কীভাবে নেবে-না নেবে, এ বিষয়ে অবশ্যই আলোচনা হবে। এটা তো টেবিল চেয়ার না, যে উঠিয়ে নিয়ে গেলাম। এনআইডি সেবা চলে গেলে আমাদের কার্যক্রমে অসুবিধা হবে।

তিনি বলেন, নিশ্চয়ই সচিব পর্যায়ে এ বিষয়ে কথাবার্তা হবে। আমাদের সুবিধা অসুবিধাগুলো তাদের জানাবো।

ভিডিও রিপোর্ট

বিষয়:জাতীয় পরিচয় পত্র সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…