চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তারকাদের পরিবেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
নাট্য ও সাংস্কৃতিক পরিবেশনা চলাকালে তারকারা উপস্থিত দর্শকদের সঙ্গে আনন্দ উপভোগ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ এ শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে রবিবার সকালে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬ ক্যাটাগরিতে শিল্পী ও কলাকুশলী পেয়েছেন চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার।

বিজয়ীদের উপস্থিতিতে ৪৪তম পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও’র মাধ্যমে যুক্ত ছিলেন। আর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তারকারা পরিবেশনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরস্কার প্রদানের এই অনুষ্ঠানের বিশেষ চমক হিসেবে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন একঝাঁক চিত্রতারকা ও নৃত্যশিল্পীরা।

তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন উপস্থিত দর্শকদের। বিটিভিতে সরাসরি প্রচার হওয়া অনুষ্ঠানটি উপভোগ করেছেন দেশের দর্শকরা। ঈগলস ড্যান্স কোম্পানির কোরিওগ্রাফিতে জমকালো এ পরিবেশনার শুরুতে অংশ নেন অপু বিশ্বাস, ফেরদৌস।

নাট্য ও সাংস্কৃতিক পরিবেশনা, তারকারা মঞ্চে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে অপু বিশ্বাস তার অভিনীত ‘সম্রাট’ ছবির ‘সারারাত ভোর’ গানে পারফর্ম করেন। এর মধ্যেই হাজির হন ফেরদৌস। তিনি তার সাম্পানওয়ালা গানের তালে নাচেন। সঙ্গে ছিলেন ঈগলস ডান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পী।

শেষে ফেরদৌস-অপু সম্মিলিতভাবে জয় বাংলা গান দিয়ে পরিবেশনা শেষ করেন।

মাহিয়া মাহি তার ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার টুপটাপ গান দিয়ে পরিবেশনা শুরু করেন। পরে সাইমনের সঙ্গে যদি এক পলকে গান দিয়ে তারা মনোমুগ্ধকর পরিবেশনা সম্পন্ন করেন।

চ্যানেল আই অনলাইন এর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তারকাদের পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠান মঞ্চে ঝড় তুলেছিলেন নুসরাত ফারিয়া। তিনি তার পটাকা গান দিয়ে শুরু করেন পারফর্ম। এরপর আমি থাকতে চাই এবং ‘শাহেনশাহ’ ছবির রসিক আমার গান দিয়ে পরিবেশনার ইতি টানেন।

নাট্য ও সাংস্কৃতিক পরিবেশনা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়োজনে দেশের অন্যান্য নামী শিল্পীরাও মঞ্চে পারফর্ম করেন।

নাট্য পরিবেশনা চলাকালে তারকারা মঞ্চে নাচ ও গান পরিবেশন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: শওকত মোল্লা

ট্যাগ: অপু বিশ্বাসনুসরাত ফারিয়াফেরদৌসমাহিয়া মাহিলিড বিনোদনসাইমনসাইমন সাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন দুটি প্রণোদনায় অর্থনীতি আরও গতিশীল হবে: অর্থমন্ত্রী

পরবর্তী

পারিবারিক কলহের জেরে বিষপানে মা ও ২ মেয়ের মৃত্যু

পরবর্তী
50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক কলহের জেরে বিষপানে মা ও ২ মেয়ের মৃত্যু

নির্বাচন পরবর্তী নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

'কাউন্সিলর খুনের ঘটনা দুঃখজনক, নির্বাচন পরবর্তী নিরাপত্তা দায় ইসির নয়'

সর্বশেষ

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬

৩১ আগস্ট: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT