চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার রাস্তায় অটোরিকশা চালাতে গিয়ে বিপাকে ইয়াশ!

আজ রাতে চরকিতে আসছে গিয়াস উদ্দিন সেলিমের ’পথের প্যাঁচাল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৬, মে ২০২৬
বিনোদন
A A

ঢাকার ব্যস্ত রাস্তায় অটোরিকশা চালাতে গিয়ে বিপাকেই পড়তে হয়েছিল অভিনেতা ইয়াশ রোহান-কে। চরকি ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’-এর শুটিং করতে গিয়ে বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি, যা এখন বেশ মজার স্মৃতিই হয়ে আছে তার কাছে।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই প্রজেক্টে ইয়াশ অভিনয় করেছেন বায়েজিদ নামের এক অটোরিকশাচালকের চরিত্রে। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতে শুটিংয়ের সময় সত্যিকারের অটোরিকশা চালাতেও হয়েছে তাকে। আর সেই অভিজ্ঞতা নিয়েই ঘটেছে নানা মজার ঘটনা।

ইয়াশ জানান, ধানমন্ডি এলাকায় শুটিং চলাকালে অটোরিকশা চালাতে এতটাই মজা পাচ্ছিলেন যে এক লোকেশন থেকে আরেক লোকেশনে যাওয়ার সময় তিনি নিজেই চালিয়ে যেতে চাইতেন। তবে এই আনন্দই একসময় ঝামেলায় রূপ নেয়।

লালমাটিয়া থেকে ২৭ নম্বর হয়ে ৭ নম্বর রোডে যাওয়ার পথে একটি মোড় ঘোরাতে গিয়ে বিপাকে পড়েন তিনি। অটোরিকশা ঠিকমতো ঘোরাতে না পারায় রাস্তায় তৈরি হয় যানজট। এতে আশপাশের মানুষ বিরক্ত হয়ে তাকে নানা মন্তব্যও করেন। ইয়াশের ভাষায়, “লোকজন বলছিল, চালাতে পারেন না, কেন চালাতে আসছেন!”— পুরো ঘটনাটাই তার কাছে দারুণ মজার অভিজ্ঞতা হয়ে আছে।

বুধবার (৭ মে) রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ‘পথের প্যাঁচাল’। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে শহুরে জীবনের ব্যস্ততা, সংগ্রাম এবং ভিন্ন সামাজিক শ্রেণির মানুষের সম্পর্কের এক মানবিক গল্পের ইঙ্গিত মিলেছে।

এতে ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করেছেন বহ্নি হাসান, যিনি ‘উমা’ চরিত্রে একজন আত্মবিশ্বাসী তরুণ ঔপন্যাসিকের ভূমিকায় দেখা দেবেন। তাদের দুজনের সম্পর্কের রসায়নই ট্রেলারের অন্যতম আকর্ষণ।

Reneta

গল্পটি মূলত দুই ভিন্ন জগতের মানুষের সংযোগ, জীবনসংগ্রাম এবং সামাজিক বাস্তবতার মধ্যেও মানবিক সম্পর্কের সূক্ষ্ম রূপ তুলে ধরার চেষ্টা করেছে। নির্মাতার ভাষায়, জীবন যেমন এক দীর্ঘ পথ, তেমনি সেই পথেই তৈরি হয় অসংখ্য গল্প; আর ‘পথের প্যাঁচাল’ সেই গল্পগুলোরই একটি অংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশ রোহানগিয়াস উদ্দিন সেলিমগিয়াসউদ্দিন সেলিমচরকিতারকাপথের প্যাঁচাললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT