জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের মিলন মোল্লা। আর রিকার্ভ বোয়ে দলীয় বিভাগে চার বছরের পুরনো রেকর্ড ভেঙ্গেছেন বিকেএসপির আর্চাররা।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে কম্পাউন্ডে ৬৮৫ স্কোর গড়েন মিলন। ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপেও পদক আছে এ কৃতি আর্চারের। লড়াইয়ে বিকেএসপির স্কোর ছিল ১৯৩৭ পয়েন্ট।
সেখানে রিকার্ভ বোয়ের এককে শিরোপা গেছে রোমান সানা ও বিউটি রায়ের ঘরে। কম্পাউন্ডে সোনা জিতেছেন আশিকুজ্জামান ও রোকসানা আক্তার।
৫ সোনা ও ৪ রুপা নিয়ে দলগত সেরা ঢাকা আর্মি আর্চারি ক্লাব। আর দলীয় ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে ৩ সোনা জিতে এককে সেরা আর্চার হয়েছেন একই ক্লাবের রোকসানা।










