চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভায় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
২:১৭ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
বাংলাদেশ
A A
অনলাইন নীতিমালা

মন্ত্রিসভার বৈঠকে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার এক নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অনলাইন যেন সুনিয়ন্ত্রিতভাবে কাজ করে সেজন্য এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।

নীতিমালা অনুসারে, অনলাইন নিবন্ধিত করার জন্য একটা সম্প্রচার কমিশন করা হবে। অনলাইনগুলোকে ওই কমিশনের কাছে নিবন্ধিত হতে হবে। কমিশন হওয়ার আগ পর্যন্ত তথ্য মন্ত্রণালয় তা দেখভাল করবে।

তবে যেসব পত্রিকা ও টেলিভিশনের অনলাইন সংস্করণ রয়েছে তাদের নিবন্ধন করতে হবে না। কিন্তু কমিশনকে তা জানাতে হবে। এবং নিবন্ধন ফি দিতে হবে। এই ফি নির্ধারণ করবে প্রস্তাবিত সম্প্রচার কমিশন। পাশাপাশি যারা ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত নয় তাদের নিবন্ধন করতে হবে। একই সঙ্গে এই কমিশন একটি কোড অব গাইডেন্স তৈরি করবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের বলেন, নিবন্ধনের জন্য প্রায় এক হাজার ৮০০ অনলাইন গণমাধ্যম আবেদন করেছে। এই নীতিমালার পরে একটি আইন দ্বারা সম্প্রচার কমিশন গঠন করা হবে। ওই কমিশন অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবারের বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেবিনেট মিটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT