চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতি আর যেন বঞ্চিত না হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০৩ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

আর মাত্র পাঁচ দিন। তারপরই দীর্ঘ ২৮ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন না হওয়ার দায় মেটানোর লক্ষ্যে পৌঁছাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নানা বাধা বিঘ্ন পেরিয়ে অবশেষে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন।

তবে এ দীর্ঘ সময় ডাকসু নির্বাচন না হওয়ায় নানাভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে দেশ ও জাতিকে। বিশেষ রাজনীতিতে গুণগত নেতৃত্বে অভাব স্পষ্ট হয়েছে। আর এ বিষয়টি অস্বীকার করেননি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানও। সোমবার তিনি বলেছেন, ডাকসু নির্বাচন না হওয়ায় সঠিক নেতৃত্ব থেকে জাতি বঞ্চিত হয়েছে।

নির্বাচন ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্টদের উদ্দেশে এদিন উপাচার্য আরো বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে। কেননা একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যদিও দীর্ঘ সময়ের যে শূন্যতা, তাকে অস্বীকার করেননি তিনি। সেই শূন্যতার কারণে নির্বাচনের পুরো কর্মযজ্ঞ সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয় বলেও উল্লেখ করেছেন। কেননা পদে পদে তাদেরকে বিভিন্ন বিষয় নতুন করে ভাবতে হয়েছে।

Banglabid

বছরের পর বছর ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় যে নানামুখী সমস্যা, তাকে কেউই অস্বীকার করছে না। কেননা এসব সীমাবদ্ধতা মেনে নিয়েই এ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী অংশ নিয়েছে। সবচেয়ে বড় কথা সবাই চায়, নির্বাচনটা হোক। আর একটা নির্বাচন হয়ে গেলে পরের নির্বাচনগুলোও ধারাবাহিকভাবে হতে থাকবে।

আমরা জানি, ডাকসুকে এক সময় দেশের ‘সেকেন্ড পার্লামেন্ট’ বা ‘মিনি পার্লামেন্ট’ হিসেবে অবহিত করা হতো। কেননা সেখানে নেতৃত্ব দেওয়া বেশিরভাগ নেতাই জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা পালন করতেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সেই নজির আছে ভুরি ভুরি। বিশেষ করে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থানসহ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ডাকসুর যেসব নেতা নেতৃত্বে ছিলেন, তারাই আবার স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় বড় ভূমিকা রেখেছেন।

যেভাবে আর যে কারণেই হোক জাতি ২৮ বছর বঞ্চিত হয়েছে। আর যেন বঞ্চিত না হয়। আমরা মনে করি, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে ডাকসুর হারানো গৌরব ফিরিয়ে আনতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনঢাকা বিশ্ব বিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্মাতা তৌকীরকে বলিউড অভিনেতার ‘স্যালুট’

পরবর্তী

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

পরবর্তী

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

আসিফ

মানব প্রজাতির ভবিষ্যৎ অনিশ্চিত: বিজ্ঞানবক্তা আসিফ

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT