চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ-বিপক্ষের বিভাজন দূর হোক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:১২ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২২
সম্পাদকীয়
A A

দেশের রাজনীতি ও সরকার ব্যবস্থায় আরেকটি নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার সেই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলসহ দেশের বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষ ব্যস্ত সময় কাটাচ্ছে।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বৈঠকে বসেছিলেন দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে। বৈঠকে তিনি সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

দেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, এটি নিয়ে নানা আলোচনা ও চিন্তা থাকলেও বর্তমান সংবিধানের আলোকে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার আজকের বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বলেছেন, ‘দল নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। এমন কাজ করা যাবে না, যাতে জনগণ মনে করে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।’ জেলা পর্যায়ে প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তাদের সার্বিক কর্মকাণ্ড ইসি পর্যবেক্ষণে রাখবে বলেও সতর্ক করেন তিনি। আর সভা শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।’

আসন্ন সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার পর মাঠের খবর জানতে শনিবার ঢাকার আগারগাঁওয়ে সব ডিসি ও এসপিদের বৈঠকে ডেকে এই বার্তা দেন সিইসি। আর সেখানেই নানা বিষয়ে আলোচনা হয়।

সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে এবং ইসির প্রতি আস্থা নিয়ে রাজনৈতিক মহলে বিভাজন কাটাতে রাজনৈতিক সমস্যার সমাধানের জোর দিচ্ছে নির্বাচন কমিশন। কয়েক দফা সংলাপ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মহলের সাথে। সামনে আরও সংলাপ ও বৈঠকের কথা শোনা যাচ্ছে। বিষয়গুলো একটি নির্বাচনের পূর্বশর্ত হিসেবে বেশ কার্যকর বলে আমরা মনে করি।

Reneta

ইসির মতো আমাদেরও আশাবাদ সংসদ নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন পক্ষ-বিপক্ষের বিভাজন দূর হবে এবং সংশ্লিষ্ট সব দল-পক্ষ তাদের সদিচ্ছা ও ছাড় দেবার মনোভাব নিয়ে দেশের নির্বাচন ভিত্তিক গণতন্ত্রকে এগিয়ে নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিপ্রধান নির্বাচন কমিশনারসংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

জুন ৮, ২০২৬

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকে ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা

জুন ৮, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

জুন ৮, ২০২৬

বাজেট ২০২৬-২৭: সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক যানবাহনে কর-সুবিধার পরিকল্পনা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT