চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২৮ বছর ডাকসু নির্বাচন না হওয়ায় সঠিক নেতৃত্ব থেকে জাতি বঞ্চিত হয়েছে’

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৪:৪৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

দীর্ঘ ২৮ বছর ডাকসু নির্বাচন না হওয়ায় সঠিক নেতৃত্ব থেকে জাতি বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার সকালে ঢাবির সিনেট ভবন মিলনায়তনে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলেও মন্তব্য করেন উপাচার্য।

উপাচার্য বলেন, ‘একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা এ মুহূর্তে সন্তোষ প্রকাশ করছি যে, দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সকলে স্বাধীনভাবে মত প্রকাশ করছেন। অবাধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।’

তবে নির্বাচনের সকল কর্মযজ্ঞ ত্রুটিমুক্ত নয় উল্লেখ করে উপাচার্য বলেন, ‘এ দাবি করা তুলনামূলক কঠিন যে, নির্বাচনের সকল কর্মযজ্ঞ একেবারেই ত্রুটিমুক্ত, নিখুঁত। অনিচ্ছাকৃত অনেক ভুল ত্রুটি হয়তো রয়েছে। তবে এতটুকু জোর দিয়ে বলা যায় চিফ রিটার্নিং অফিসার ও তার টিম, হলসমূহের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর এ ধরনের গুরুত্ববহ বিশাল কর্মযজ্ঞের আয়োজন করতে পদে পদে আমাদের বিভিন্ন বিষয় নতুন করে ভাবতে হয়েছে, সিদ্ধান্ত নিতে হয়েছে বিভিন্ন পর্যায়ে। গঠনতন্ত্র আচরণবিধিসহ সবকিছুতেই সময়ের চাহিদা বিবেচনায় রাখতে হয়েছে নতুন করে। প্রথমবারের মতো শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি হয়েছে; এর সুফল প্রশাসনিক বিভিন্ন কাজে গভীরভাবে অনুভূত হবে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সহকর্মী, কর্মকর্তা, কর্মচারী ডাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনায় দক্ষ জনবল হিসেবে নিজেদের গড়ে তুলেছেন। তাই ভবিষ্যতে আরও সুষ্ঠু ও নিখাদ ব্যবস্থাপনায় ডাকসু নির্বাচন পরিচালিত হওয়ার পথ তৈরি হল- এ কথা দৃঢ়ভাবে বলা যায়।’

Reneta

নির্বাচন ঘিরে যেন বিদ্যমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে তার জন্য ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সমর্থন কামনা করেন উপাচার্য।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সামাদ, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমানসহ সহ বিভিন্ন হলের চিফ রিটার্নিং কর্মকর্তা ও প্রাধ্যক্ষবৃন্দ।

আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল (রোববার) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নিজেদের মতো করে প্রচারণা চালাতে শুরু করেছেন প্রার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT