চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের তদন্ত দলকে আরাকানে যেতে বাধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
মিয়ানমার-রোহিঙ্গা-ল্যান্ড মাইন

জাতিসংঘের তদন্ত দলকে মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত আরাকান রাজ্যে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার। জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি টিন লিন বলেছেন,মিয়ানমার কর্তৃপক্ষ এলাকায় শান্তি এবং আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কোনো মিশনই রাখাইন ইস্যু সমাধানের জন্য সহায়ক নয় বলেই আমরা বিশ্বাস করি।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মিয়ানমারের নেত্রী অং সান সু চি আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দেশ পরিদর্শনের আহ্বান জানানোর পরপরই দেশটির দূত জাতিসংঘের তদন্ত দলকে সে দেশে ঢুকতে না দেওয়ার কথা সাফ জানিয়ে দেন।

জাতিসংঘের তথ্য-অনুসন্ধান মিশনের প্রধান মারজুকি দারুসম্যান বলেছেন, ‘ মিয়ানমারে মানবাধিকারের যে লঙ্ঘন ঘটছে সেটা আমাদের নিজের চোখে দেখা জরুরী ’। তিনি বলেছেন, মারাত্মক ধরনের মানবাধিকারের বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার।

মিয়ানমারের অবস্থা খতিয়ে দেখতে গত মার্চ মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ওই মিশন গঠন করে। রোহিঙ্গা মুসলিমদের উপর যে দমন-পীড়ন চলছে তার তদন্ত ওই মিশনের অন্যতম প্রধান কাজ। মিয়ানমার পরিদর্শনের অনুমতি না পেলেও অনুসন্ধান দলটি বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাক্ষাতকারের ভিত্তিতে তাদের প্রতিবেদন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

মিয়ানমারের ক্ষুদ্র মুসলিম জাতিগোষ্ঠী রোহিঙ্গারা কয়েক দশক ধরে নির্যাতন ভোগ করে আসছে। গত ২৫ আগস্ট রোহিঙ্গা সন্ত্রাসীদের ক্ষুদ্র একটা গোষ্ঠী ৩০টি পুলিশ স্টেশন এবং সামরিক ঘাঁটিতে হামলা করেছে এমন অভিযোগে সাধারণ রোহিঙ্গাদের উপর সহিংস হয়ে ওঠে মিয়ানমার সরকার।

জাতিসংঘ এ সহিংসতাকে ‘জাতিগত নিধনের উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত এ সহিংসতা ও রাখাইনে সেনা অভিযান বন্ধের আহ্বান জানায়।

Reneta

সেই সাথে আক্রান্ত অঞ্চলে মানবিক সহায়তা দানকারী সংগঠনের লোকদের কাজ করতে দেয়া এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাসস্থানে ফিরিয়ে আনার আহ্বান জানায়।

জাতিসংঘ তথ্য অনুসন্ধান অভিযানের চেয়ারম্যান মারজুকি ডারুসমান হিউম্যান রাইটস কাউন্সিলকে সেপ্টেম্বর-২০১৮ এর মধ্যে তদন্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘ এই প্রতিবেদনের ফলাফল অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব।’

তিনি সতর্ক করে বলেছিলেন, মিয়ানমার সরকারকে নিশ্চিত করতে হবে যে আমাদের সেখানে পৌঁছানো ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

মিয়ানমারের বেসামরিক নেতা অং সান সুচি এসব সহিংসতার অভিযোগে আন্তর্জাতিক নিন্দা প্রত্যাখ্যান করেছিলেন এবং বিশ্ব সম্প্রদায়ের তদন্তকে ভয় পান না বলে জানিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণহত্যামিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাওয়ালপিন্ডির সেই স্মৃতি নিয়ে পড়ে থাকছেন না সিমন্স

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার জেলাভিত্তিক তথ্য যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ৬, ২০২৬

শাহিনের কাছে কোচ হিসেবে সেরা পছন্দ সরফরাজ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আইকনিক কর্পোরেট অফিস নির্মাণে ওয়ালটনের উদ্যোগ

মে ৬, ২০২৬

নাহিদ রানা বাংলাদেশের বড় সম্পদ: শাহিন

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT