চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলসাঘরে নন্দিনী, উষ্ণতা ছড়ালেন মৌ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

দেয়ালে আঁকা নরনারীর প্রণয় দৃশ্য। লাল, হলুদ, নীল, সবুজ হরেক রকম চিকমিকে লাইটে সাজানো চারপাশে। মাথার উপরে ঝুলছে বনেদি ঝারবাতি। পুরোপুরি জলসা ঘর যেমন হয়, তেমনই! সেখানে হেলে দুলে, কোমর, হাত পা ছেড়ে নাচ করছেন অভিনেত্রী নাজিরা মৌ। সেজেছেন চমৎকার!

গাউনের সঙ্গে আভিজাত্য অলঙ্কারে মোড়ানো শরীরের বিভিন্ন অংশ। তার সঙ্গে তাল মিলিয়ে নাচছেন কয়েকজন মেয়ে। শুক্রবার সন্ধ্যায় এমন দৃশ্যে দেখা গেল রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত কোক স্টুডিওর একটি শুটিং সেটে।

সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেল, সেখানে ‘নন্দিনী’ ছবির একটি গানের শুটিং হচ্ছে। ছবিতে নন্দিনী চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী নাজিরা মৌ। এ ছবিতে তার নায়ক কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত।

শুটিংয়ে ফাঁকে নাজিরা মৌ চ্যানেল আই অনলাইনকে জানান, নায়ক কল্পনায় একজন মেয়েকে ভালোবাসেন। ঘটনাক্রমে পতিতালয়ের জলসাঘরে মেয়েটিকে নাচতে দেখেন। সেই কল্পনা থেকে গানটি করা হচ্ছে।

এটাকে আইটেম গান কিংবা অন্য কোনো ধাঁচের গান বলতে চান না তিনি। নাজিরা মৌ বলেন, নন্দিনীর মাধ্যমে চলচ্চিত্রে প্রথমবার কাজ করছি। এই ছবিটি একটি উপন্যাস অবলম্বনে নির্মাণ হচ্ছে। গল্প, চরিত্র, সহশিল্পী এবং পরিচালক পছন্দ হওয়ায় কাজটি করছি। নইলে নাটকেই কাজ করতাম। নাটকে তার মোটামুটি ব্যস্ততা রয়েছে। এক ঘণ্টার প্যাকেজের একাধিক নাটকে কাজ করছি।

‘নন্দিনী’র মাধ্যমে তৃতীয়বার বাংলাদেশের ছবিতে কাজ করছেন ইন্দ্রনীল। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, ছবিতে রিপোর্টার (সাংবাদিক)-এর চরিত্রে অভিনয় করছেন।

তিনি বলেন, আগে বাংলাদেশে চোরাবালি ও সম্রাট নামের দুটো ছবি করেছি। ওই ছবিগুলো থেকে এবারের চরিত্র একেবারেই নতুন। এখানে নিজেকে ভাঙার সুযোগ পাচ্ছি। কাজ করে ভালো লাগছে।

‘নন্দিনী’ ছবিটি নির্মাণ করছেন সোয়াইবুর রহমান রাসেল। পরিতোষ বাড়ৈ-এর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। ছবিটির চিত্রনাট্য করেছেন তামজীদ রহমান। সংলাপ লিখেছেন পরিতোষ বাড়ৈ। এটি প্রযোজনা করছে নয়নতারা লিমিটেড।

নির্মাতা জানান, দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে। শুক্রবার রাতেই শেষ হয়েছে এ লটের কাজ। আগামী জানুয়ারি মাসে শেষ লটের কাজ হবে। তারপর আগামী বছর মার্চ কিংবা এপ্রিল মাসে মুক্তি দেয়া হবে ‘নন্দিনী’।

ট্যাগ: ইন্দ্রনীল সেনগুপ্তনন্দিনীনাজিরা মৌমৌলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমি চেয়েছিলাম আমার মাদকাসক্ত সন্তান যেন মারা যায়’

পরবর্তী

ডিজিটাল নিরাপত্তা আইন: নিশ্চয়তা নাকি নিরাপত্তাহীনতা

পরবর্তী
ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইন: নিশ্চয়তা নাকি নিরাপত্তাহীনতা

জয় দেখছে বাংলাদেশ

সর্বশেষ

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT