চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের রাতে রাবেয়া খাতুনের গল্পে নাটক ‘সখিনা’

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২৬
বিনোদন
A A

প্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জনপ্রিয় গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নতুন নাটক ‘সখিনা’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত।

আসন্ন ঈদুল ফিতরের রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে এই নাটকটি।

নাটকের গল্পে উঠে এসেছে সখিনা নামের এক মেয়ের সংগ্রামী জীবনের কাহিনি। ছোটবেলা থেকেই ভাগ্য তার প্রতি নির্মম। অল্প বয়সেই মাকে হারায় সে। এরপর বিমাতার আগমনে তার জীবনে দুর্ভোগ আরও বাড়ে। প্রায় দশ বছর বয়সে চুলো থেকে গরম পানির হাঁড়ি নামাতে গিয়ে তা নিজের গায়ে পড়ে যায়। প্রাণে বেঁচে গেলেও পেটে স্থায়ী ক্ষতের দাগ পড়ে, আর সেই থেকেই তার নাম হয়ে যায় ‘পেটপোড়া’ সখিনা।

সময় গড়ায়, বিয়ের বয়স হয় সখিনার। কিন্তু শরীরের সেই ক্ষতের কারণে তার বাবা কোনো পাত্র খুঁজে পান না। অন্যদিকে পাশের গ্রামের ছেলে ইয়াকুব ইন্টারমিডিয়েট পাস করেও বেকার। আর্থিক সংকটে পড়ে সে মামার বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু একসময় সেখান থেকেও বিতাড়িত হয়। বিদেশে যাওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তা সম্ভব হয় না।

পরিস্থিতির চাপে একটি রেস্টুরেন্টে বয়ের কাজ নেয় ইয়াকুব। তবে কাজটি তার মন ভরে না। এমন সময় ইয়াছিন নামের এক ব্যক্তির মাধ্যমে পরিচয় হয় সখিনার বাবার সঙ্গে। বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দেন সখিনার বাবা, তবে শর্ত একটাই— ইয়াকুবকে বিয়ে করতে হবে ‘পেটপোড়া’ সখিনাকে।

নাটকটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মৌসুমী মৌ, আবুল হায়াতসহ আরও অনেকে।

Reneta

নাটকটি প্রসঙ্গে নির্মাতা আবুল হায়াত বলেন, “গল্পের বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। পাঠকরা নিশ্চয়ই এই গল্পের সঙ্গে পরিচিত। আমরা চেষ্টা করেছি গল্পটিকে ভিজ্যুয়ালি সুন্দরভাবে তুলে ধরতে। বাকিটা দর্শকরাই বিচার করবেন।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হায়াতঈদের নাটকমৌরাবেয়া খাতুনলিড বিনোদনসখিনাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (সংগৃহীত)।

দিল্লিতে প্রবেশে বাধা, দেশের পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, বন্ধ হচ্ছে যুদ্ধ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT