বিনোদন

যে কারণে মেহেদীর বিজ্ঞাপনে নিরব-কেয়া

নবদম্পতি বিবাহের অনুষ্ঠানে পারিবারিক পরিবেশে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নবদম্পতি বিবাহের অনুষ্ঠানে পারিবারিক পরিবেশে হাসিমুখে ছবি, যেখানে তারা ঐতিহ্যবাহী পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মডেল নোবেল ও মৌ-এর পারফর্ম করা ‘শাহাজাদী মেহেদী’র বিজ্ঞাপনের কথা মনে আছে? নব্বই দশকের সাড়া জাগানো এই বিজ্ঞাপনটির জিঙ্গেল একই রেখে রিমেক করা হচ্ছে। এবার বিজ্ঞাপন চিত্রটিতে পারফর্ম করছেন নিরব ও কেয়া পায়েল। 

শুক্রবার বিএফডিসিতে সেট তৈরি করে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ চলছে। নির্মাণ করছেন ‘বেস্ট ফ্রেন্ড’-খ্যাত নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

বাংলালিংক-এর টিভিসি’র মাধ্যমে সবার কাছে পরিচিতি পেয়েছিলেন নিরব। এরপর অসংখ্য বিজ্ঞাপনে তাকে দেখা গেলেও গেল কয়েক বছর ধরে নিরব সিনেমায় মনোযোগী। এমনকি লোভনীয় সম্মানীর অফার পেলেও নাটকে কাজ করেন না। ফের নিরবকে দেখা যাবে এই বিজ্ঞাপনে।

নিরব বলেন, নাইন্টিজ কিডসরা সহজেই রিকল করতে পারবেন ‘শাহাজাদী মেহেদী’র এই বিজ্ঞাপন। যেখানে নোবেল ভাই ও মৌ আপু ছিলেন। সেই কাজটি নতুন করে আবার রিমেক হচ্ছে। আয়োজনও বেশ ভালো। এ কারণে আমার কাছে মনে হলো ভালো এই কাজটির সঙ্গে থাকা যায়।

অমিতাভ ভাই (অমিতাভ রেজা)-এর পরিচালনায় নোবেল ভাইয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম বহু বছর আগে। এবার নোবেল ভাইয়ের সেই বিজ্ঞাপন আমি করছি, সঙ্গে কেয়া পায়েল রয়েছে। কাজটি করতে গিয়ে পজিটিভ ভাইব পাচ্ছি। দর্শকরাও হয়তো পাবেন।

নির্মাতা সূত্রে জানা যায়, নিরব-কেয়া পায়েলের এই বিজ্ঞাপনটির আগামী মাস থেকে বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচারে আসবে।

বিষয়:কেয়া পায়েল নাটক নিরব নোবেল বিজ্ঞাপন মৌ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…