বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বীমা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বীমা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বীমা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ১৫ তম আন্তর্জাতিক ক্ষুদ্রবীমা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: বীমা শিল্পে লেনদেনের স্বচ্ছতা আনার জন্য ১০ হাজার টাকার ঊর্ধ্বে সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পাদনের নির্দেশনাসহ ওয়েবসাইটে হালনাগাদ অনিষ্পন্ন তালিকা প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন: বাবা মায়ের অবর্তমানে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য বঙ্গবন্ধু শিক্ষা বীমা প্রবর্তনের কাজ চলছে।

তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় জনিত ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের বীমা ব্যবস্থার প্রয়োগ এখনও অপ্রতুল এবং এর প্রসার কাঙ্ক্ষিত মাত্রায় ঘটেনি। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে বীমা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি এমন ২৭ বীমা প্রতিষ্ঠানগুলোকে এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত হওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিষয়:প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…