বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হয়েছে বাংলাদেশে। শেষ খবর পর্যন্ত ০-৪ গোলে পিছিয়ে এমিলি-মামুনুলরা।
শুরু থেকেই শক্তির পার্থক্যটা বুঝাতে থাকে এশিয়ার পাওয়ার হাউজ জর্ডান। সেই ধারাবাহিকতায় ১২ মিনিটে সরফরকারিদের পক্ষে প্রথম গোলটি তুলে নেন আব্দুল্লাহ দেব। ১২ মিনিটে নিজেদের ডি বক্সের ভেতর থেকে মিশু হাতে বল লাগালে পেনাল্টি পায় জর্ডান। রাসেল মাহমুদ বলের লাইনে থাকলেও দেবে জোরালো শট ঠেকাতে ব্যর্থ হন তিনি।
১৮ মিনিটে সমতায় আসতে পারতো বাংলাদেশ। ম্যাচে প্রথম বারের মতো কর্ণার পায় লাল-সবুজের প্রতিনিধিরা। দলের পক্ষে কর্ণার নেন অধিনায়ক মামুনুল। টাইগার দলপতির শট ইয়াসিনের মাথা খুঁজে পেলেও বার পোস্টের সামান্য বাইরে দিয়ে বল বাইরে চলে যায়।
এবার একক প্রচেষ্টায় দলকে সমতায় ফেরাতে জামাল ভূঁইয়ার চেষ্টা। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে তার নেওয়া শট দারুণ দক্ষতায় লুফে নেন নাসামা গোল রক্ষক আহম্মেদ শাফি।
প্রথমার্ধের পুরোটা সময় জুড়ে দুর্দান্ত খেলা জামাল ভূঁইয়া জর্ডানের ডিফেন্ডার দিমেরির ভুলে জর্ডান ডি বক্সের ভেতর থেকে বল পান তিনি। তবে তার বাড়িয়ে বল পায়ে নিতে ব্যর্থ এমিলি। ডি-বক্সের ভেতর তিনি পড়ে গেলে সমতায় ফিরতে ব্যর্থ লাল-সবুজের প্রতিনিধিরা।
সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ উল্টো ৩২ মিনিটে আরেকটি গোল হজম করে বসে। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে আবু আমারা জোরালো শটে রাশেল মাহমুদকে পরাস্ত করেন। ২-০ গোলে এগিয়ে যায় জর্ডান।
৩৬ মিনিটে আবারও অ্যাটাকে বাংলাদেশ। তবে জুয়েল রানার এবারের প্রচেষ্টা জর্ডান ডিফেন্সে বাধা প্রাপ্ত হয়। ফ্রি-কিক পায় বাংলাদেশ। তবে এ যাত্রায় মামুনুলের দুর্বল শট সহজেই লুফে নেন জর্ডান গোল রক্ষক।
প্রথমার্ধের শেষ হওয়ার মাত্র ২ মিনিট আগে গোলের সব থেকে সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। জুয়েল রানার শট জর্ডান গোল রক্ষক ঠেকাতে ব্যর্থ হলেও জালের দেখা পায়নি বল।
শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ০-২ গোলে পিছিয়ে থেকে বিরোতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আরো দুই গোল করে জর্ডান।






