চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরিমানা ছাড়াই মার্চ-এপ্রিলের ভ্যাট রিটার্ন দেয়া যাবে ৯ জুন পর্যন্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ২৬, মে ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করােনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধে সরকারঘােষিত সাধারণ ছুটির কারণে চলতি বছরের মার্চ ও এপ্রিল মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।

যারা মার্চ ও এপ্রিল মাসের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে পারেননি তারা জরিমানা ও সুদ ছাড়াই আগামী ৯ জুনের মধ্যে রিটার্ন দাখিল করতে পারবেন।

মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়েছে, করােনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরােধে সরকার আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘােষণা করেছে। এ পরিস্থিতিতে দেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান মার্চ ও এপ্রিল করমেয়াদের রিটার্ন যথাসময়ে দাখিল করতে পারেনি।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (১) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৪৭ এর উপ-বিধি (১) অনুযায়ী প্রত্যেক নিবন্ধিত ব্যক্তিকে মূসক ৯.১ ফরমের মাধ্যমে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে মূল্য সংযোজন কর দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা রয়েছে।

এ ছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৮৫ এর উপ-ধারা (১) অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে মুসক বা টার্নওভার কর দাখিলপত্র পেশ না করার ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Reneta

এতে আরও বলা হয়, মূল্য সংযােজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৭ অনুযায়ী কোনো করদাতা নির্ধারিত তারিখের মধ্যে কমিশনারের নিকট প্রদেয় কর পরিশােধে ব্যর্থ হলে নির্ধারিত তারিখের পরবর্তী দিন হতে পরিশােধের দিন পর্যন্ত প্রদেয় করের পরিমাণের ওপর মাসিক ২ শতাংশ সরল হারে সুদ পরিশােধ করতে হয়।

ওই বিশেষ আদেশে বলা হয়, জনস্বার্থে জাতীয় রাজস্ব বাের্ড, অধ্যাদেশ নং ০২/২০২০ মারফত জারি করা মূল্য সংযােজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ৬৪ এর উপ-ধারা (১ক) ও (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, বৈশ্বিক এ আপদকালীন সময়ে যেসব প্রতিষ্ঠান শুধু ২০২০ সালের মার্চ ও এপ্রিল সময়ে দাখিলপত্র যথাসময়ে পেশ করেনি, সেসব প্রতিষ্ঠানের দাখিলপত্র পেশের সময়সীমা ৯ জুন পর্যন্ত বর্ধিত করা হলো।

একই সাথে এ সময়ের মধ্যে দাখিলপত্র পেশের ক্ষেত্রে জরিমানা ও সুদ প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করা হলাে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন? জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT