কর ফাঁকির মামলা। তাতে জরিমানা দেয়ার কথা ২৮ মিলিয়ন ইউরো। রোনালদো দিতে চান ১৪ মিলিয়ন। কিন্তু স্প্যানিশ ট্যাক্স কর্তৃপক্ষ সেটি মানতে নারাজ। যার কারণে মামলার ঝামেলা মাথায় নিয়েই বিশ্বকাপে যেতে হচ্ছে রোনালদোকে।
স্পেনের কর কর্তৃপক্ষর দাবি, ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে নিজের ইমেজ স্বত্বের আয় গোপন করেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড নাকি মূল আয় থেকে ৮ থেকে ১৫ মিলিয়ন ইউরো কম দেখিয়েছেন এ সময়ে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় রোনালদোর কারাদণ্ড হয়ে যায়। কিন্তু স্পেনের আইন অনুযায়ী, প্রথমবার এ ধরণের ‘অপরাধ’ করলে জরিমানা দিয়ে পার পাওয়া যায়। জেল খাটতে হয় না।
ফর ফাঁকির এই মামলা নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে রোনালদোর সম্পর্ক দিনকে দিন খারাপ হচ্ছে। তিনি আশা করেছিলেন, ক্লাব হয়তো তার জরিমানার অর্থ পরিশোধ করে দিবে। কিন্তু ক্লাব জানিয়ে দিয়েছে, নৈতিক সমর্থন দিলেও টাকা পরিশোধ করা হবে না।









