চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমে গেছে রোনালদো-দিবালা জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

রুটিন উইন! ফ্রোসিনোনের বিরুদ্ধে জুভেন্টাসের ৩-০ গোলে প্রত্যাশিত জয়কে এভাবেই ব্যাখ্যা করা যায়। ম্যাচের শিরোনাম বলতে শুধুই ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করেছেন এবং করিয়েছেন। এই ম্যাচেই আবার জমে গেছে রোনালদো-দিবালা জুটি।

চারদিকে যখন খবর, রোনালদোর কারণে ক্লাব ছাড়তে পারে আর্জেন্টাইন তারকা। তখনই দুজনের যুগলবন্দিতে জিতল দল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দুই তারকার এই মেলবন্ধন বাড়তি স্বস্তি যোগাবে দলে।

৬৩ মিনিটে সিআর সেভেনের গোলটি ছাড়াও দিবালা ও বোনুচ্চি অন্য দুটি গোল করেন। ঘরের মাঠে শেষ দিক থেকে লিগের দ্বিতীয় দল ফ্রোসিনোনে বিরুদ্ধে খেলতে নেমে শুরুতেই (৬মিনিট) দিবালার একক দক্ষতার গোলে লিড পায় জুভরা। নিখুঁত পাশে গোলটা অবশ্য সাজিয়ে দিয়েছিলেন সিআর সেভেন। ৩০ গজ দূর থেকে এরপর বাঁ-পায়ের ঠিকানা লেখা সেন্টারে টপ কর্ণারে বল রাখেন দিবালা। নভেম্বরের পর দীর্ঘ দশ ম্যাচের গোলখরা কাটিয়ে ছন্দে ফিরলেন তিনি।

১৭ মিনিটে কর্ণার থেকে জুভেন্টাসকে ২-০ এগিয়ে দেন বোনুচ্চি। মানজুকিচের হেড গোলকিপারের হাত ছুঁয়ে ফিরে এলে মুহূর্তে বল জালে ঢুকিয়ে দেন বোনুচ্চি। ম্যাচের শেষ গোলটি রোনালদোর। ৬৩ মিনিটে মানজুকিচের পাশ থেকে ডিফেন্সের ভুলে গোল করেন সিআর সেভেন।

এই নিয়ে জুভের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২১টি গোল করে ফেললেন পর্তুগিজ তারকা। সেই সঙ্গে জুভে জার্সিতে টানা তিন ম্যাচে গোল করলেন ও করালেন।

তিন গোলে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দু’নম্বরে থাকা নাপোলির চেয়ে ১৪ পয়েন্টের লিডে (৬৬পয়েন্ট) শীর্ষস্থানে আরও পাকাপোক্ত করেছে জুভেন্টাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসদিবালারোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT