চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমির মালিকানা নিয়ে বিরোধ: শ্রমিক গুলিবিদ্ধ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:৩০ অপরাহ্ণ ১০, মে ২০২২
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ঘাটাইলে ধানকাটার সময় শ্রমিককে লক্ষ্য করে গুলি করার ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছে।

আহত শ্রমিক শাহজাহানকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গুলি করা ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ১০ মে সকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল জোতনশর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার জোতনশর গ্রামের হাসান আলী ইঞ্জিনিয়ার সোহরাবের কাছে প্রায় ৩৫ বছর আগে ২৫ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু দলিল করে দেননি ইঞ্জিনিয়ার সোহরাব। এদিকে হাসান আলী মারা গেলে ওই জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন তার স্ত্রী মাজেদা বেগম।

পরে ওই জমিতে রোপন করা ধান ৮জন শ্রমিক নিয়ে কাটতে যায় মাজেদা। খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব তার ব্যবহৃত একনালা বন্দুক দিয়ে শ্রমিকদের লক্ষ্য করে গুলি করে। এসময় ধান কাটতে থাকা শাহজাহান নামের এক শ্রমিক আহত হয়। ওই শ্রমিকের হাতে ও মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ার সোহরাব জোতনশর গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে।

Reneta

শাহজাহান জানান, সকালে আমরা ৮জন ধান কাটকে যাই। ধান কাটার সময় কেউ আমাদের বাধা দেয়নি। কোন কিছু বুঝে ওঠান আগেই একে একে ৩টি গুলি করে ইঞ্জিনিয়ার সোহরাব। এতে আমার মাথা ও হাতে গুলি লাগে। পরে আমি সেখানেই পরে যাই।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, বিভিন্ন লোকের সাথে ঝামেলা তৈরী করে ক্ষমতার দাপট দেখিয়ে জোর পূর্বক অন্যের জমি নিজের নামে লিখে নেয় ইঞ্জিনিয়ার সোহরাব। কেউ সাহস করে বাধা দিলে তাকে পুলিশ দিয়ে হয়রানিও করা হয়।

জমির মালিক দাবী করা মাজেদা খাতুন জানান, সোহরাবের কাছ থেকে প্রায় ৩৫ বছর আগে আমার স্বামী জমি ক্রয় করে। তবে জমি ক্রয় করলেও দলিল করে দেননি তিনি। বিভিন্ন সময় দলিলের কথা বললেও দলিল না করে দেয়ার টাকাও ফেরত চেয়েছি। বিভিন্ন তালবাহানা করে তাও ফেরত দেয়নি। আজ সকালে জমিতে রোপনকৃত ধান কাটতে ৮জন শ্রমিককে চুক্তি দিয়েছিলাম। কিন্তু সোহরাব বন্দুক দিয়ে শ্রমিকদের গুলি করে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান জানান, শাহজাহানের শরীর থেকে গুলি বের করা হয়েছে। তার শরীরিক অবস্থা ভালো।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শরফুদ্দিন জানান, গুলি করা বন্দুকটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইঞ্জিনিয়ার সোহরাবকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সবাই লাইক বাড়াতে আসে, কেউ খাবার আনে না’

পরবর্তী

বৈরী আবহাওয়াতেও কক্সবাজার সৈকতে পর্যটকের ভীড়

পরবর্তী

বৈরী আবহাওয়াতেও কক্সবাজার সৈকতে পর্যটকের ভীড়

করোনায় আক্রান্ত সাকিব, খেলা হচ্ছে না চট্টগ্রাম টেস্ট

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT