জমজ বাড়ী

কথায় আছে, আপনি চীনে গিয়ে মুখে যা বলবেন; তাই তৈরি করে দেবে। সেই তালিকায় পৃথিবীর অনেক দেশেরই বিখ্যাত স্থাপত্যকীর্তি বা ভবনের হুবহু নকল তৈরির একটা ঝোঁক আছে।
তবে এবার অভিনব একটি বাড়ী তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। দুইটি বাড়ী জোড়া লাগিয়ে এক চমৎকার বাড়ী তৈরি করেছে চায়না।
বিবিসি বাংলা বলছে, চীনের উত্তরে শি জিয়াঝুয়াং শহর তৈরি করেছে এমন একটি অদ্ভূত ভবন যা দেখে মনে হবে দুটি ভবনের দুটি টুকরোকে যেন একসাথে জোড়া দেয়া হয়েছে।
এ বিচিত্র বাড়ী তৈরি করার আগে তারা মিশরের পিরামিডের পাশের স্ফিংক্স, লন্ডনের টাওয়ার ব্রিজ, অস্ট্রিয়ান আলপাইন গ্রাম হালস্টাটান্ড, ইতালির ভেনিস শহরের চীনা সংস্করণ এরকম অনেক হুবহু নকল তৈরি হয়েছে চীনের নানা শহরে। বেশ দর্শকও টানে এগুলো।
জুড়ে দেওয়া এই ভবনটির এক অংশ বেজিংএর বিখ্যাত টেম্পল অব হেভেনের আদলে, আর অপর অংশ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের স্টেট ক্যাপিটল বা কংগ্রেস ভবনের আদলে। মূল ভবনটি চারতলা উঁচু। বর্তমানে বেজিং-ওয়াশিংটন হাইব্রিড এই ভবনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
তবে এই বাড়ী তৈরির পর বিভিন্নজন বিভিন্ন কথা বলছে! একজন বলেছে, এটা একটা সৃষ্টিশীল নিরীক্ষা।
আরেকজনের মতে, এটি চীন-মার্কিন বন্ধুত্বের প্রতীক। কেউ কেউ আবার এক সরস এগিয়ে।
একজন দর্শক অবশ্য বলছে, ‘দুই ডিজাইনারের ঝগড়ার পরিণতি।’






