অন্যান্য খেলা

জমজমাট ম্যাচ জিতে ফাইনালে বাংলাদেশ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল

বাংলাদেশ ভলিবল দল জেতার পর উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ভলিবল দল জেতার পর খেলোয়াড়রা একত্রিত হয়ে উল্লাস করছে, কোচ ও কর্মকর্তারা পাশে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

উজবেকিস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচ ৩-২ সেটে জিতে নেয় লাল-সবুজের দল।

প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় সেটে ২৫-১৪ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সেয়ানে সেয়ানে টক্কর দেয়ার পর তৃতীয় সেটে স্বাগতিকরা ২৬-২৪ ব্যবধানে হেরে গেলেও হাল ছেড়ে দেয়নি, চতুর্থ সেট ২৫-১৩ পয়েন্ট জিতে নেয়।

শেষ সেটে রোমাঞ্চকর লড়াইয়ে ১৫-১৩ পয়েন্টে জয়ে বাংলাদেশ তৃতীয়বারের মতো ফাইনালে খেলা নিশ্চিত করে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বিষয়:উজবেকিস্তান বাংলাদেশ ভলিবল শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…