চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমজমাট ম্যাচে শ্রীলঙ্কার ভারত জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিধাস ট্রফির প্রথম ম্যাচ ব্যাটে-বলের দারুণ লড়াইয়ে নিষ্পত্তি হয়েছে। ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

শেষ ছয় ওভারে ৪৩ রান দরকার ছিল শ্রীলঙ্কার। হাতে ছয় উইকেট। ক্রিজে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। ওই থারাঙ্গাকে ফেরান রিস্ট স্পিনার চাহাল। তিনি এদিন দুটি উইকেট পেয়েছেন।  যার একটি রিস্ট স্পিনারদের স্বপ্নের ডেলিভারি ফ্লিপারে। থারাঙ্গাকেও দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন। অফস্টাম্পে পিচ করান। থারাঙ্গা স্লগ সুইপের মতো করে মিডউইকেটে হাঁকাতে যান। বল হঠাৎ নিচু হয়ে সোজা স্টাম্পে! ১৮ বলে তিনি করতে পারেন ১৭।

পরের চার ওভারে লঙ্কানদের দরকার ছিল ৩৫ রান। ক্রিজে থিসারা পেরেরা এবং দাসুন শানাকা। ভারতের অভিষিক্ত ডানহাতি পেসার বিজয় শঙ্কর দিয়ে যান ১১। এই ওভারে তার করা তৃতীয় বলটি নিয়ে নিশ্চয়ই ম্যাচ শেষে আলোচনা হবে। ফুলটস বলটি বেশ উঁচুতে ছিল। আম্পায়ার ইচ্ছা করলে নো ডাকতে পারতেন। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঠিক এমনই একটি বল ‘নো’ ডেকে বিতর্কের জন্ম দিয়েছিলেন সেই ম্যাচের আম্পায়াররা।

Banglabid

১৮তম ওভারে রোহিত আরেক পেসার উনাদকাটকে ডাকেন। শেষ ১৮ বলে লঙ্কানদের তখন ২৪ দরকার। দ্বিতীয় বলে স্কয়ার ড্রাইভে এক্সট্রা-কাভার দিয়ে চার হাঁকান দাসুন শানাকা। পরে ওভারের শেষ দুই বল থেকে দশ রান নেন থিসারা পেরেরা। এই ওভার থেকে রান যায় ১৬। শেষ দুই ওভারে লঙ্কানদের দরকার পড়ে ৮ রান।

১৯তম ওভারে শারদুল ঠাকুরের কাছ থেকে সেটি নিয়ে নেন পেরেরা-শানাকা।

পেরেরা ১০ বলে ২২ রানে অপরাজিত থাকেন। সঙ্গে শানাকা ১৮ বলে গুরুত্বপূর্ণ ১৫টি রান নিয়ে।

Reneta

ভারত এদিন টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। শেখর ধাওয়ান (৯০) টি-টুয়েন্টিতে তার সেরা ইনিংস খেলে দলকে এই সংগ্রহ এনে দেন। ম্যাচ জিততে ১৮.৩ ওভার লাগে শ্রীলঙ্কার।

স্বাগতিকদের মতো ভারতও শুরুতে সাফল্য পায়। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে কুশল মেন্ডিসকে ফেরান ওয়াশিংটন সুন্দর। কুশল ছয় বলে দুই চারে ১১ রানে ফেরেন। পঞ্চম ওভার শেষ হতে হতে গুনাথিলাকাকে বিদায় করেন ক্যারিয়ারের সপ্তম টি-টুয়েন্টি খেলতে নামা বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট। গুনাথিলাকা ১২ বলে ১৯ করেন।

এরপর নবম ওভারের পঞ্চম বলে চান্দিমালকে ফেরান রিস্ট স্পিনার যুবেন্দ্র চাহাল। লেগস্পিনের অন্যতম কঠিন এবং শৈল্পিক ডেলিভারি ফ্লিপারে লঙ্কান অধিনায়ককে বোকা বানান ২৭ বছর বয়সী স্পিনার।

ফ্লিপার ডেলিভারি তুড়ি বাজানোর মতো করে ছাড়তে হয়। বল মিডলস্টাম্পে পড়ে দ্রুতগতিতে সামনে মুভ করে। হঠাৎ নিচু হয়। তাতে ব্যাটসম্যান লাইন মিস করে এলবিডব্লিউ কিংবা বোল্ড হন। চান্দিমালের ক্ষেত্রে হয়েছে দ্বিতীয়টি, বোল্ড। চাহাল চার ওভারে ৩৭ রান দিয়ে দুই উইকেট নেন।

দাঁড়িয়ে যান কুশল পেরেরা। ফেরার আগে ৩৭ বলে ছয়টি চার, চারটি ছয়ে ৬৬ করে যান। ১৩তম ওভারের তৃতীয় বলে ওয়াশিংটন সুন্দরকে উঠে খেলতে গিয়ে স্টাম্পিং হন।

চাহালের মতো দুই উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দরও। তিনি রান দিয়েছেন চাহালের থেকে কম, ২৮।

৮ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অতঃপর রাজ চক্রবর্তীকেই বিয়ে করছেন শুভশ্রী

পরবর্তী

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের

পরবর্তী
তোফায়েল আহমেদ ভাষণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশা প্রকাশ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের

৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সারা বিশ্বের নির্যাতিত মানুষের জন্য মুক্তিসনদ ‘

সর্বশেষ

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT