রমজান মাসে ব্যস্ততম এলাকার হোটেল, রেস্টুরেন্ট কিংবা রাস্তার পাশে ভাসমান দোকানের পাশাপাশি পাড়ায় মহল্লায় এখন ইফতার মেলা বেশ জনপ্রিয়। দেশী-বিদেশী ইফতারের পসরা নিয়ে রোজাদারদের ইফতারেও এ মেলা আনছে বৈচিত্র্যতা।
যানজটের কারণে কিংবা সময়ের অভাবে যারা পুরোনো ঢাকার চকবাজার বা বেইলী রোডের ইফতার কিনতে পারেন না তাদের জন্যই ইফতার মেলা। একই ছাদের নিচে ঐতিহ্য আর ভিনদেশী সব ধরনের ইফতার সামগ্রী পাওয়া যায় এ মেলায়। ক্রেতাদের রুচির কথা বিবেচনা করে রাখা হয় ৫০ থেকে ১‘শ প্রকারের ইফতার সামগ্রী।
দুপুরের পর থেকেই এসব মেলায় আসতে থাকেন ক্রেতারা। তবে অফিস ছুটির পর ভিড় বাড়তে থাকে। স্বাস্থ্যসম্মত ইফতার সামগ্রীর আর পরিচ্ছন্ন পরিবেশের কারণে ক্রেতাদের কাছে জনপ্রিয় এসব ইফতার মেলা।







