চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমকালো আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২১
বাংলাদেশ
A A

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন।

এ আনন্দ আয়োজনে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিবিদদের জনগণের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: দেশি-বিদেশি বিভিন্ন অপতৎপরতা এখনও চলছে, একসাথে অপশক্তিকে প্রতিহত করতে হবে।

বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে মুজিব চিরন্তন প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, মালদ্বীপের প্রেসিডেন্ট আবু মোহাম্মদ সলিহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ভিডিও বার্তা পাঠান। ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সাংবাদিক মার্ক টালি।

১০ দিনের এই আয়োজনে আরও যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

আগত অতিথিদের কাছে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক হস্তান্তর করা হয়।

Reneta

বিশেষ অতিথির বক্তৃতায় মালদ্বীপের প্রেসিডেন্ট আবু মোহাম্মদ সলিহ বঙ্গবন্ধুকে স্মরণ করেন।

বাংলাদেশ এবং ভারতের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হয় জাতির পিতা বর্ণাঢ্য জীবনালেখ্য, বাংরাদেশের স্বাধীনতা সংগ্রাম, আত্মত্যাগের ইতিহাস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়নের প্রতিরূপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মশতবার্ষিকীস্বাধীনতার সুবর্ণজয়ন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT