চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমকালোভাবে পালিত হবে চলচ্চিত্র দিবস, চলছে প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
বিনোদন
A A
ফাইল ছবি:

ফাইল ছবি:

আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। চলতি বছর এই দিনটি নানা আয়োজন ও জাঁকজমকপূর্ণভাবে পালন করবে এফডিসি কর্তৃপক্ষ, শিল্পী সমিতি ও চিত্রপরিচালক সমিতি। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

হিমাদ্রি বড়ুয়া বলেন, তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রি, অর্থমন্ত্রী তিনজনেই এবারের চলচ্চিত্র দিবেস উপস্থিত থাকবেন। তারা পায়রা ও বেলুন উড়িয়ে চলচ্চিত্র দিবসের শুভ সূচনা করবেন। এরপর র‌্যালী ও চলচ্চিত্র নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। বিকালে থাকবে সেমিনার ও টক-শো।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, শিল্পী সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধরণের আয়োজন রয়েছে। বিশেষ করে ঘোড়ার গাড়িতে করে রোড শো হবে, ব্যান্ডদল পার্টি। তাছাড়া শিল্পীদের পরিবেশনায় সংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। নবীন প্রবীণ সব শিল্পীরা এদিন উপস্থিত থাকবেন।

Banglabid

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, অনুষ্ঠান সার্থক করার জন্য আজ (রবিবার) বিকেলে তথ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে মিটিং রয়েছে। অন্যান্যবারের চেয়ে এবার আমরা উৎসবমুখর পরিবেশে এই দিবস পালন করবো।

জানা গেছে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে চেয়ারম্যান করে জাতীয় চলচ্চিত্র দিবস পালন কমিটি ও দশটি উপকমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক কমিটির দায়িত্ব ভাগ করে দেয়া হচ্ছে যেন এই দিবসটি অন্যান্যবারের চেয়ে সফলভাবে পালন করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় চলচ্চিত্র দিবসজায়েদ খানপরিচালক সমিতিবদিউল আলম খোকনলিড বিনোদনহাসান ইমাম
শেয়ারTweetPin1

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT