চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি শিক্ষার্থীর মুক্তির দাবিতে আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৯
শিক্ষা
A A
জবি

জবি প্রতিনিধি: মিথ্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসান হাবিব সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মুক্তিসহ মামলা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জবির দুটি ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছে।

গত ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফিনান্স বিভাগের শিক্ষার্থী।

আটক হওয়ার ঘটনা জানিয়ে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে খোলা চিঠি প্রকাশ করেন।

Banglabid

খোলা চিঠিতে তিনি জানিয়েছেন, বাসায় বাইক রাখার কোন ব্যবস্থা না থাকায়, তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের গ্রাউন্ড ফ্লোরে বাইক রাখতেন। ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাইক রেখে ফেরার পথে ক্যাম্পাসের সামনে থেকে পুলিশ তাকে আটক করেছে। তার সাথে আরো ৪ জনকে আটক করা হয়েছিল এবং সেদিন রাতে আরো ২ জনকে বাসা থেকে ধরে আনা হয়েছিল।

খোলা চিঠিতে তিনি আরো জানিয়েছেন, মামলায় লেখা আছে ছাত্রলীগের ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের দায়ে মামলা হয়েছে। সেদিন তিনি মিরপুরের বিআরটিএতে গিয়েছিলেন, বাইকের রেজিষ্ট্রেশন নাম্বার আনতে।

এহসান হাবিব সুমন দাবি করেছেন, রাজনীতির সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমি জীবনে কখনো পলিটিক্স করিনি।

Reneta

ওই শিক্ষার্থীর মুক্তির দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। এদিকে জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শুধু রোববারের মধ্যে তার মুক্তি নয়, তার বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের দাবি জানিয়েছে।

অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা রোববারের মধ্যে সুমনের মুক্তি চাচ্ছে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছে।

সুমনের জামিনের বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক নূর মোহাম্মদ চ্যানেল আই অনলাইনকে বলেন, রবিবারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে পুলিশের সাথে কথা হয়েছে, আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি।

মামলা প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, আগে জামিনটা হোক, তারপর দেখব। ওর যদি রাজনীতির সাথে কোন সম্পৃক্ততা না থাকে তাহলে আমরা মামলা প্রত্যাহারের ব্যবস্থা নিব।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মশিউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জেনে জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জবিশিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সদ্য অস্কারজয়ী রামি মালেক এবার ভিলেন?

পরবর্তী

পাকিস্তানে আটক ভারতের পাইলট অভিনন্দনকে হস্তান্তর

পরবর্তী

পাকিস্তানে আটক ভারতের পাইলট অভিনন্দনকে হস্তান্তর

পলান সরকার

আর হেঁটে হেঁটে বই বিলি করবেন না তিনি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT