জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুই শিফটে (সকাল ও বিকাল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ তিনটি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বর্ণনামূলক লিখিত পরীক্ষা হচ্ছে।
এবার ‘ইউনিট-১’ এ ২৬ হাজার ৪১৪ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিলেন। তাদের মধ্যে সকালে বিজোড় রোল নম্বরধারী এবং বিকাল জোড় রোল নম্বরধারী শিক্ষার্থীরা অংশ নেন।







