চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধে ‘আইএলও প্রটোকল-২৯’ অনুসমর্থন দিলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২১
অর্থনীতি
A A

সব ধরনের জবরদস্তিমূলক শ্রমকে নিষিদ্ধ করতে আইএলও প্রটোকল-২৯ অনুসমর্থনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে গঠিত ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি।

রোববার রাজধানীর বিজয়নগরে শ্রমভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অধীনে গঠিত সরকার, মালিক-শ্রমিক ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সব ধরনের জবরদস্তিমূলক শ্রম অবসানের লক্ষ্যে ২০১৪ সালের ১১জুন বল প্রয়োগমূলক শ্রম কনভেনশন, ১৯৩০ প্রটোকল-২৯ গৃহিত হয়। প্রটোকল-২৯ অনুসমর্থনকারী দেশগুলোকে জবরদস্তিমূলক এবং বাধ্যতামূলক শ্রম নিরসন এবং দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, জবরদস্তিমূলক শ্রমের সাথে সম্পর্কিত দুটি আইএলও কনভেনশন ২৯ এবং ১০৫ ইতোমধ্যে বাংলাদেশ অনুসমর্থন করেছে এবং বাংলাদেশের সংবিধান দ্বারা সব ধরনের জবরদস্তিমূলক শ্রমকে নিষিদ্ধ করা হয়েছে।  টিসিসির সর্বসম্মত সিদ্ধান্ত প্রটোকল-২৯ অনুসমর্থনের বিষয়কে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল।

সভায় জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের বাজারে এভরিথিং বাট আর্মস (ইবিএ) এর আওতায় বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে ২০১৯ সালের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত ইইউ-বাংলাদেশ যৌথ কমিশনের সভায় বাংলাদেশে শ্রমমান উন্নয়নে ইইউ একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের সুপারিশ করে।

Reneta

ওই সুপারিশের মধ্যে আইএলও প্রটোকল-২৯ অনুসমর্থন অন্যতম। আইএলও সদস্যভুক্ত ৪৯টি দেশ এ পর্যন্ত প্রটোকল-২৯ অনুসমর্থন করেছে।

সভায় শ্রমমান উন্নয়ন সংক্রান্ত রোডম্যাপের বিষয়েও আলোচনা হয়েছে।

সভায় শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, সাকিউন নাহার বেগম, প্রবাশী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোতাহার হোসেন, বাংলাদেশ এমপ্লোয়ার্স  ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, বিটিএম এর চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটোয়ারি, জাতীয় শ্রমিকলীগ যুগ্ম-সম্পাদক সুলতান আহম্মদ, খান সিরাজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এর সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ এর মহাসচিব কামরুল হাসান ও আইএলওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT