চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্ম শহরে কবি অমিতাভ পালকে স্মরণ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২১
শিল্প সাহিত্য
A A
বৃক্ষের নিচে কবিতা পাঠের জন্য মানুষজনের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি, গল্পকার ও সাংবাদিক অমিতাভ পালের জন্ম শহর ময়মনসিংহ। এই শহরেই তিনি বেড়ে উঠেছেন। সদ্য প্রয়াত এই কবি ও তার সৃষ্টিকে স্মরণ করলো ময়মনসিংহর সাহিত্য অঙ্গনের মানুষেরা। 

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহের জয়নুল উদ্যানের তেঁতুলতলায় ‘কবি অমিতাভ পাল স্মরণ ও পাঠ’ নামে শোক ও স্মরণ সভার আয়োজন করে পরম্পরা।

কবি শামসুল ফয়েজের সভাপতিত্বে শোক সভায় ব্যক্তি অমিতাভ পাল ও তার সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন কবি ফরিদ আহমদ দুলাল, কবি সেলিম মাহমুদ, কথাশিল্পী শাহীদা হোসেন রীনা, কবি আশিরব্রত চৌধুরী, কবি ও কথাশিল্পী হান্নান কল্লোল ও কবি তপন বর্মন।

এছাড়াও কথা বলেন কবি আওলাদ হোসেন, কবি আশিক আকবর। কবিতাপাঠ করেন, কবি মুহাম্মদ সিরাজ-উদদীন, কবি জেবুন্নেছা রীনা, কবি শরৎ সেলিম, কবি জুলহাস উদ্দিন আকন্দ কবি সালমা বেগ, কবি কামরুল হাসান রিয়েল, কবি আরাফাত রিলকে, কবি আলমাস হোসাইন সাজা, কবি রবিন বরকত উল্লাহ, কবি গণেশ সাহা।

কবি আওলাদ হোসেন বলেন, নিছক সাহিত্যিক হওয়ার জন্য বা কবি যশপ্রার্থনার জন্য নয়, অমিতাভ পাল লিখতেন পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারায় সাহিত্যে নতুন কিছু দিতে।

কবি আশিরব্রত চৌধুরী বলেন, অমিতাভ পালের জ্ঞানের নানা শাখা ছিলো। সেখান থেকে তিনি কবিতায়, গল্পে, প্রবন্ধে, কণ্ঠে সুষমা ছড়িয়েছেন।

অমিতাভ পালকে ভবিষ্যৎ পাঠের জন্য স্মারকগ্রন্থ প্রকাশের বিষয়ে জোর দেন কবি শামসুল ফয়েজ, কবি ফরিদ আহমদ দুলাল, কবি সেলিম মাহমুদ।

অমিতাভ পাল স্মরণে কবিতা পাঠের অনুষ্ঠান, বক্তা মঞ্চে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ গেল বুধবার (১৩ অক্টোবর) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অমিতাভ পাল। তার জন্ম ১৯৬২ সালের ৫ ডিসেম্বর ময়মনসিংহ শহরে। তার বাবা আশুতোষ পাল এবং মা শিউলী পাল। কৃষি বিজ্ঞানে স্নাতক এই কবি পরিবেশসম্মত কৃষিতে বিশেষজ্ঞতা অর্জন করেন সুইডেন থেকে।

বেশকিছু কবিতার বই সহ আছে একাধিক গল্পের বই। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে গণবেদনার গাথা, অ্যাপসগুলি, পুননির্বাচিত আমি, রাতপঞ্জি।

চ্যানেল আই সহ বেশকিছু মিডিয়া হাউসে কাজ করেছেন অমিতাভ পাল। সর্বশেষ তিনি একাত্তর টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

ট্যাগ: অমিতাভ পালকবিগল্পকারপরম্পরাময়মনসিংহশামসুল ফয়েজসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে শনিবার আধাবেলা হরতাল

পরবর্তী

নিউইয়র্কে আনন্দ আয়োজনে দুর্গাপূজা উদযাপন

পরবর্তী
নিউইয়র্কে দুর্গাপূজা উদযাপনের জন্য সাজানো পুজো মণ্ডপ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে আনন্দ আয়োজনে দুর্গাপূজা উদযাপন

শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের দৃশ্য, জলাশয়ে বিসর্জন দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT