চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে সবার ভালোবাসায় সিক্ত ‘বাচ্চু ভাই’

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
৯:৪৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
নাসির উদ্দিন ইউসুফ

নাসির উদ্দিন ইউসুফ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, ছোট–বড় সবার কাছে তিনি ‘বাচ্চু ভাই’। আজ তার ৬৭তম জন্মদিন। আজ শনিবার সকাল থেকেই কাছের মানুষদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন তিনি।

রাজধানীর পুরানা পল্টন লেন এলাকায় ‘বাচ্চু ভাই’র বা​সার গেটের সামনে বেশ ভিড়। সময় যত বাড়ছে, মানুষ ততই আসছেন। প্রায় সবার হাতে ফুল, কেউ কেউ আবার সঙ্গে এনেছেন নানা উপহার কিংবা কেক। বাইরে যত, ভেতরে ভিড় তার চেয়ে আরও বেশি। কারও ইচ্ছা থাকলেও আলাদা করে বসতে পারছেন না।

বাসার তিন তলায় বসার ঘরটি ফুলে ফুলে ভরে গেছে। ‘বাচ্চু ভাই’ সবার সঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎ​কার দিচ্ছেন। বিদায় দেওয়ার সময় বলছেন, ‘খেয়ে যেও। না খেয়ে যেও না। নিচতলায় ওরা খাবারের ব্যবস্থা করেছে।’

এর মাঝেই দু–একটি কথা, ‘বুড়ো হয়ে গেছি। বয়স বেড়ে যাচ্ছে। ভালো লাগছে। অনেক কিছু করার ইচ্ছা ছিল। সবকিছু করতে পেরেছি, তা বলব না। তবে অনেক কিছু করেছি। নাটককে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি। বাকি দিনগুলোতে আরও অনেক কিছু করতে হবে।’

নিচতলায় খাবারের তদরকি করছেন ‘বাচ্চু ভাই’র স্ত্রী মঞ্চের বরেণ্য অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমুল ইউসুফ—সবাইকে ডেকে ডেকে বসাচ্ছেন, খাবার নিতে বলছেন। বিদায় নেওয়ার সময় বললেন, ‘ভাইয়ার সঙ্গে কথা হয়েছে?’

ফেরার সময় আবারও ইচ্ছা হলো, যাই, মানুষটার কাছে আবার একটু সময়ের জন্য। যদি কাছে দাঁড়ানোর সুযোগ পাই। কিছু শুনতে পাই। জানতে পারি।

Reneta

‘বাচ্চু ভাই’ মাত্র একজন মানুষ, কিন্তু তার কাছে না বলে কোনো শব্দ নেই। যে কোনো কাজে তিনি আছেন মানেই, আছে সব ভরসা। সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন। এমন মানুষের জন্মদিনে সবাই ভালোবাসা জানাবেন, এটাই তো স্বাভাবিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির উদ্দিন ইউসুফ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT