বিনোদন

জন্মদিনে বাপ্পার ‘সারপ্রাইজ’ এ মুগ্ধ কোনাল!

বাংলাদেশি শিল্পীদের অনলাইন পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনের অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পারফরম্যান্সের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার কয়েকজন শিল্পীকে নিয়ে তার সুর ও সংগীতে নতুন একটি প্রজেক্ট করছেন। সেই প্রজেক্টে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে বেশ কিছু গান। বাপ্পা মজুমদার তার এই প্রজেক্টের নাম দিয়েছেন ‘বিউটিফুল ভয়েসেজ’।

এর সিজন ওয়ানের গান প্রকাশ করলেন বাপ্পা মজুমদার তার নিজস্ব ইউটিউব প্লাটফর্মে। তবে মজার ব্যাপার হলো এই প্রজেক্টে কণ্ঠশিল্পী কোনালের গাওয়া গানটি বাপ্পা মজুমদার কোনালের জন্মদিনে সারপ্রাইজ হিসেবে প্রকাশ করেন!

লিরিক্যাল ভিডিওর এই গানটির শিরোনাম ‘বসন্ত চলে যায়’। শাহান কবন্ধের লেখা ভিন্নধর্মী এই গানটি সংগীত পরিচালকের একটি নিরীক্ষাধর্মী প্রয়াস।

এর আগে বাপ্পা মজুমদার ও কোনাল জুটির একাধিক গান দর্শকরা পছন্দ করেছেন। বিশেষ করে ‘ঘুম জড়ানো’ গানটি শ্রোতাদের চাহিদার শীর্ষে।

বাপ্পা মজুমদারের নতুন গান প্রসঙ্গে কোনাল বলেন, ‘গানটি ভয়েস দেবার পর থেকেই আমি অপেক্ষায় ছিলাম। কবে গানটি মুক্তি পাবে। এমন দারুণ একটি প্রজেক্টে অংশ নিতে পেরে সত্যিই ভাল লাগছে। আর বাপ্পা দার কম্পোজিশন নিয়ে কিছু বলার নেই, মুগ্ধতা ছাড়া।’

চ্যানেল আই সেরা কণ্ঠের এই শিল্পী বলেন, কিছু কিছু গান থাকে নিজের ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তিযোগ হিসেবে থেকে যায়, এই গানটিও তেমনই। তবে আমার জন্মদিন উপলক্ষে দাদা এভাবে আমাকে চমক দেবে সত্যিই বুঝিনি। দর্শক শ্রোতাদের গানটি শোনার এবং মূল্যবান মতামত দেবার অনুরোধ জানাবো। এমন আরো কিছু কাজ করে যেতে চাই।

বিষয়:ইউটিউব কোনাল গীতিকার প্লাটফর্ম বাপ্পা মজুমদার সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…