জন্মদিনে চ্যানেল আইতে শিশুদের শুভেচ্ছায় সিক্ত নায়করাজ

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক তার ৭৬তম জন্মদিনে সকালে চ্যানেল আই ভবনে পৌঁছানোর পর ‘শুভ জন্মদিন তোমার’-এর সুরে সুরে এক ঝাঁক শিশু তাকে শুভেচ্ছা জানায়।
ভবনে প্রবেশের সময় তাকে লাল গালিচা শুভেচ্ছা জানানো হয়। তখন রাজ্জাকের হাতে ফুল তুলে দেয় শিশুরাসহ চ্যানেল আই পরিবারের উপস্থিত সদস্যরা। সঙ্গে ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
ভিডিওতে দেখুন নায়করাজ রাজ্জাককে চ্যানেল আইয়ে স্বাগত জানানোর মুহূর্তটি:
https://www.youtube.com/watch?v=6QmjEPrWpOY
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






