চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে একটাই চাওয়া নিরবের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ০২, জুলাই ২০২০
বিনোদন
A A

প্রতিবছর জন্মদিনে কাছের মানুষরা সারপ্রাইজ দিয়ে থাকেন চিত্রনায়িক নিরবকে। প্রথম প্রহরে স্ত্রী ঋদ্ধি এবং দিনভর বিভিন্ন টিভিতে লাইভ অনুষ্ঠানে জন্মদিন ভাগাভাগি করে সন্ধ্যার পর শোবিজের বন্ধুদের সঙ্গেই কাটান এ নায়ক। তবে এবারের জন্মদিন ঘরে থেকে নিরামিষ ভাবে কাটাচ্ছেন নিরব।

বিশেষত এ নায়ক তার অসুস্থ মা ও তার পরিবারের কথা ভেবে ঘর থেকে বের হচ্ছেন না।

বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে নিরব বলেন, ২ জুন থেকে আজ ২ জুলাই পাক্কা একমাস ঘরের বাইরে পা দেইনি। সকাল থেকে আমার দুই মেয়েকে সামলাচ্ছি। ওদের মা তার ইউনিভার্সিটিতে জরুরী কাজে গিয়েছে। ঘরে থেকে এবার জন্মদিনটা একদমই স্পেশাল মনে হচ্ছে না। কোনো বৈচিত্র পাচ্ছি না। মার্চে কোয়ারেন্টাইন শুরুর প্রথম দিন যেমন লাগছিল, আজও জন্মদিনও তেমন লাগছে।

‘তবে ফোনে ফেসবুকে প্রচুর উইশ পাচ্ছি যা দেখে খুব ভালো লাগছে। এই করোনার মধ্যেও মানুষ আমাকে ভালোবাসা জানাচ্ছে এটাই অনেককিছু মনে করছি। সবার কাছে দোয়া কামনা করছি।’ বললেন আব্বাস খ্যাত এই তারকা অভিনেতা।

তবে জীবনের বিশেষ এ দিনে নিরবের চাওয়া, পৃথিবী শিগগির করোনামুক্ত হোক। তিনি বলেন, আশা হচ্ছে বেঁচে থাকার অন্যতম শক্তি। আশা আছে বলেই মানুষ আগামির জন্য বেঁচে থাকে। আমিও সুন্দর এবং নতুন এক পৃথিবী দেখার অপেক্ষায় আছি। করোনার পর সবকিছুতে চেঞ্জ আসবে। সেই পরিবর্তনে আমরা নতুন করে সবকিছু সাজাবো। আগে করোনায় অনেক দূরে মৃত্যুর খবর শোনা গেলেও এখন মৃত্যুগুলো খুব কাছে চলে এসেছে। এক ভাইরাসে এখন পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ পৃথিবী থেকে চলে যাওয়া তাচ্ছিল্যের বিষয় নয়।

করোনার ফলে ইতোমধ্যেই মানুষের উপলব্ধি ও মানবিকতায় পরিবর্তন এসে বলে মনে করেন নিরব। তিনি বলেন, আগে আমরা শুধু নিজেকে নিয়ে ভাবতাম। করোনা আমাকে কাছের মানুষ পরিবারকে ভাবাতে শিখিয়েছে। নিরব বলেন, দীর্ঘদিন কাজ থেকে দূরে থাকায় নিজের সঙ্গে নিজে প্রতিযোগিতা করতে পারছিনা। যেমন আমার ‘আব্বাস’ ছবিটা ভালো গেছে, মুক্তির অপেক্ষায় থাকা ‘ক্যাসিনো’ আরও ভালো হতে পারতো। নিজের সঙ্গে এই প্রতিযোগিতা খুব মিস করছি।

ট্যাগ: আব্বাসকরোনাচিত্রনায়কজন্মদিননিরবলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৪০১৯

পরবর্তী

পুরনো কেচ্ছার নতুন জীবন, অবাক বিসিসিআই আকসু প্রধান

পরবর্তী

পুরনো কেচ্ছার নতুন জীবন, অবাক বিসিসিআই আকসু প্রধান

আসছে মৌসুমে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেন ক্লাপ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT