তারকাকথন

‘জন্মদিনটি দুটি পরিবারের সঙ্গে উদযাপন করি’

‘জন্মদিনটি দুটি পরিবারের সঙ্গে উদযাপন করি’

চ্যানেল অাইয়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী বড়ুয়ার আজ জন্মদিন। মায়ের হাতে পায়েস ও সবজি খেয়ে জন্মদিন শুরু করা মৌসুমী বড়ুয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, অামার জন্মদিনটি দুটি পরিবার অর্থাৎ আমার নিজের পরিবার এবং আমার দ্বিতীয় পরিবার চ্যানেল আই পরিবারের সঙ্গেই উদযাপন করি।

প্রতিবছরের মতো এবারো জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই জনপ্রিয় এ উপস্থাপিকার। তবে চ্যালেন অাইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠান দিয়ে  জন্মদিনের প্রথম প্রহর উপভোগ করেছেন তিনি। %e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae%e0%a7%80%e0%a7%aa

এরআগে রাতে পরিবারের সঙ্গে রাত ১২টা ১মিনিটে কেকে কেটে বিশেষ এ দিনটি উদযাপন করেন মৌসমুী বড়ুয়া। বলেন, জন্মদিনে সবচেয়ে ভালোগার মুহূর্ত অামার ভাই বোনদের সন্তান প্রাপ্তি, অরিজিৎ, অহনা ও প্রান্তির সঙ্গে সময় কাটানো।

জন্মদিনের পাশাপাশি মৌসুমী বড়ুয়ার এবছরের বড় সাফল্য উপস্থাপিকা জীবনে তিনি একটানা ১৭বছর পার করেছেন। নিজের এমন সাফল্য উচ্ছ্বসিত মৌসুমী বড়ুয়া বলেন, কিভাবে এতোগুলো বছর পার গেলো নিজেও বুঝতে পারিনি। চ্যালেন আই ১৮বছরে আর আমি ১৭ বছরে ভাবতেই দারুণ লাগছে। %e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae%e0%a7%80%e0%a7%a7

তবে আমি আজ যা সবকিছুই চ্যানেল আই পরিবার, ফরিদুর রেজা সাগর স্যার, শাইখ সিরাজ স্যারের জন্য। তারাই আমার গুরু, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

পাশাপাশি চ্যানেল আইয়ের সঙ্গে জড়িত শিল্পীরা ও দর্শকরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা অনুভূতি দিয়ে বোঝানো যাবে না। ab1446008432

বৃশ্চিক রাশির কন্য মৌসুমী বড়ুয়ার সঙ্গে ছোট পর্দার জনপ্রিয় মুখ লাক্স তারকা বাঁধন ও অভিনেতা মিশু সাব্বিরেরও অাজ জন্মদিন।

 

বিষয়:মৌসুমী বড়ুয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…