বিনোদন

মঙ্গলবার দুপুরে ‘মন জানেনা মনের ঠিকানা’

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ৩টা ৫ মিনিটে গ্রামীণফোনের সৌজন্যে চ্যানেল আইয়ে দেখানো হবে ‘মন জানেনা মনের ঠিকানা'

প্রেমের দৃশ্যে দুইজন যুবক-যুবতীর চোখে চোখে প্রেমের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের দৃশ্যে দুইজন যুবক-যুবতী জলরাশির মাঝে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গল্পটা যমজ দুইবোনের। একজনের শরীর অন্যজনের সঙ্গে জোড়া লাগানো। কিশোরী এই দুই বোনের গন্তব্য, যাতায়াত সবই একসঙ্গে। একদিন একটি লোক খুন হয়। এ নিয়ে একটি হত্যা মামলাও হয়। খুনী কে? সন্দেহের তীর আসে এক বোনের দিকে! আর অন্য বোন মামলার প্রত্যক্ষদর্শী। মামলায় এক বোনকে খুনী হিসেবে দোষী সাব্যস্ত করে আদালত। কিন্তু জোড়া বোনের একজন তো নির্দোষ। তাকেও কেন যেতে হবে জেলে?

এমনই এক গল্প নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘মন জানেনা মনের ঠিকানা’। পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। যে ছবিতে অভিনয় করেন মৌসুমী, ফেরদৌস ও পরীমনি।

এছাড়া আরো অভিনয় করেন শিরিন শীলা, শহীদুল আলম সাচ্চু, শামস সুমন, ইরফান সাজ্জাদ, তানভীর, প্রণব, আফজাল শরীফ, গুলশান আরা পপি, আল মামুন, মৌসুমী বড়ুয়া এবং নায়করাজ রাজ্জাক।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৩টা ৫ মিনিটে গ্রামীণফোনের সৌজন্যে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘মন জানে না মনের ঠিকানা’ ছবিটি।

বিষয়:আফজাল শরীফ আল মামুন ইরফান সাজ্জাদ গুলশান আরা পপি তানভীর পরীমনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…