চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনি ডেপের জাদু এবং দ্য গ্রিঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
জনি ডেপ

১৬ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ফ্যান্টাসটিক বিস্টস সিরিজের নতুন সিনেমা ‘ফ্যান্টাসটিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’। একই দিনে ছবিটি মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। অন্যদিকে, জনপ্রিয় মার্কিন লেখক ডক্টর সুয়েসের লেখা বই ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস!’ অবলম্বনে নির্মিত ‘দ্য গ্রিঞ্চ’ ছবিটিও এ দিন মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। অ্যানিমেটেড ছবিটি পরিচালনা করেছেন পিটার ক্যান্ডিল্যান্ড ও ইয়ারো চেনি। প্রযোজনা করেছে ইউনিভার্সাল পিকচার্স অ্যান্ড ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট।

ফ্যান্টাসটিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড: ফ্যান্টাসটিক বিস্টস সিরিজের নতুন সিনেমা ‘ফ্যান্টাসটিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’। ডেভিড ইয়েটসের পরিচালনায় ছবির চিত্রনাট্য লিখেছেন হ্যারি পটার খ্যাত লেখক জে কে রাউলিং। ২০১৬ সালে মুক্তি পায় ফ্যান্টাসটিক বিস্টস সিরিজের প্রথম কিস্তি ‘ফ্যান্টাসটিক বিস্টস অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম’। দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে এর সিক্যুয়াল। বছরের মাঝামাঝি সময়ে ইউটিউবে ছবিটির ট্রেইলার প্রকাশের পরপরই রীতিমত হুমড়ি খেয়ে পড়েছে দর্শক।

হ্যারি পটার’ ভক্তদের জন্য ২০১৬ সালের ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম’ ছিল অনেকটা চমকের মতো। হ্যারি, রন কিংবা হারমিয়ন না থাকলেও ছবির শুরু থেকে শেষ অবধি ছিল জাদুর ছড়াছড়ি। ছবির শুরুটা হয় জাদুকর নিউট স্ক্যামান্ডারকে দিয়ে। বাক্সভর্তি জাদুকরি প্রাণী নিয়ে নিউইয়র্ক হয়ে অ্যারিজোনায় যাচ্ছিলেন তিনি। কিন্তু পথে বদলে গেল প্রাণীভর্তি বাক্স। নিউটের বাক্স চলে গেল জ্যাকবের কাছে। বাক্স থেকে বেরিয়ে এক প্রাণী কামড় দিয়ে বসলো জ্যাকবের ঘাড়ে। তবে শেষ ভালো যার, সব ভালো তার। ছবির অন্য দুই চরিত্র কুইনি ও টিনার সঙ্গে পরিচয় হয় নিউট ও জ্যাকবের। ভালোবেসে ফেলে তারা একে অন্যকে। চলে যেতে হবে জেনেও কথা দেয় ফিরে আসবে। যার যার বাক্স ফিরে যায় তার তার কাছে। জাদুর বৃষ্টি ঝরিয়ে নিজেদের কথা নিউট শহরের সব মানুষের মন থেকে মুছে দেয়। এরপর? এরপর কী হলো? নিউট কি আর ফিরে এসেছিল টিনার কাছে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে সবাই আগ্রহী। তবে তার চেয়ে বেশি আগ্রহ জে কে রাউলিংয়ের গল্প বলার ক্যারিশমা দেখতে।

‘হ্যারি পটার’ দুনিয়ার জনপ্রিয় চরিত্র ডাম্বালডোরকে এবারের ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ছবিতে দেখা যাবে। তবে আমাদের চেনা সেই বৃদ্ধ ডাম্বালডোর নন। আসছেন তরুণ ডাম্বালডোর। সঙ্গে থাকছেন ছবির ভিলেন ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইম অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’-এর ‘গ্রিন্ডেলওয়ার্ল্ড’। ‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এর প্রথম ছবির শেষে ম্যাজিকাল কংগ্রেস অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকার হাতে ধরা পড়ে গ্রিন্ডেলওয়ার্ল্ড। এরপর থেকেই তাকে নিয়ে সবার অপেক্ষার শুরু। সেখানেই এক ঝলক দেখা যায় গ্রিন্ডেলওয়ার্ল্ডরূপে জনি ডেপ কে।

দ্য গ্রিঞ্চ: জনপ্রিয় মার্কিন লেখক ডক্টর সুয়েসের লেখা বই ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস!’ অবলম্বনে ১৯৬৬ সালে একটি অ্যানিমেটেড টেলিভিশন ফিল্ম নির্মিত হয়। এরপর ২০০০ সালে তৈরি হয় পূর্ণদৈর্ঘ্য লাইভ অ্যাকশন ছবি। এতে অভিনয় করেছিলেন জিম ক্যারি। এবার ডক্টর সুয়েসের জনপ্রিয় চরিত্র ‘গ্রিঞ্চ’ নতুনভাবে দর্শকের সামনে আসছে। ‘দ্য গ্রিঞ্চ’ নামের অ্যানিমেটেড ছবিটি নির্মাণ করেছেন পিটার ক্যান্ডিল্যান্ড ও ইয়ারো চেনি।

Reneta

ছবিটি প্রযোজনা করেছে ইউনিভার্সাল পিকচার্স অ্যান্ড ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট। দ্য গ্রিঞ্চের ট্রেইলারে দেখা যায়, অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় গ্রিঞ্চের। এতে বিরক্ত হয়ে বই ছুঁড়ে অ্যালার্ম ঘড়িটি বন্ধ করে দেয়ার চেষ্টা করে। এরপর তার অনুগত কুকুর ম্যাক তাকে কফি বানিয়ে খাওয়ায়। তারপর গ্রিঞ্চ পোশাক পরে বাইরে বের হয় এবং নানা ধরনের বিরক্তিকর ঘটনা ঘটায়।

মজার ব্যাপার হলো, এখানে অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ খলনায়কের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। যে কিনা ক্রিসমাস উৎসবকে ঘৃণা করে এবং সে হুভেলের বাসায় আয়োজিত অনুষ্ঠানকে পণ্ড করে দেয়ার পরিকল্পনাও করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনি ডেপলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাগড়াছড়ির আঞ্চলিক দলগুলো নির্বাচনের জন্য কতোটা প্রস্তুত?

পরবর্তী

পিএসএলে বাংলাদেশের ‘নতুন দুই’

পরবর্তী

পিএসএলে বাংলাদেশের ‘নতুন দুই’

অপি করিম

১৫ বছর পর বড় পর্দায় অপি করিম

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT