আইইডিসিআর পরিচালক বলেন: সরকারের আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, আইসিডিআরবি এবং চট্টগ্রামে সংক্রমণ হাসপাতালকে প্রয়োজনে করোনা ভাইরাস শনাক্তে কাজে লাগাবে সরকার। এর বাইরে জেলা শহরে সব হাসপাতালে করোনা পরীক্ষার প্রয়োজন নেই। করোনা ভাইরাস প্রতিরোধে যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা তারা সরকারের সহানুভূতিশীল পরামর্শ অমান্য করলে সংক্রামক রোগ আইন প্রয়োগ করা হবে বলে সতর্ক করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ-আইইডিসিআর।





