চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয় হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে এর সুবিধা নিচ্ছে মানুষ। ব্যাংকের লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই এখন লেনদেন করতে বেশি আগ্রহী গ্রাহকেরা। তাই মোবাইলের মাধ্যমে পারসন টু পারসন বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে লেনদেন দিন দিন বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এক মাসে পার্সন টু পার্সন বা পি টু পি লেনদেন হয়েছে ৮ হাজার ১৯৬ কোটি টাকা। কিন্তু এক বছর আগেও এই লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ২৬৮ কোটি টাকা। সেই হিসেবে এই মাধ্যমে লেনদেন বেড়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।

তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই শেষে আগের বছরের একই সময়ের তুলনায় পি-টু-পি লেনদেন বেড়েছে ২ হাজার ৯২৮ কোটি টাকা। আগের মাসেও (জুন) এই লেনদেন ছিল ৮ হাজার ১২২ কোটি টাকা।

পার্সন টু পার্সন পেমেন্টস হলো একটি অনলাইন প্রযুক্তি। যার মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড থেকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে ইন্টারনেট বা মোবাইল ফোনের মাধ্যমে তহবিল স্থানান্তর করতে পারেন।

সংশ্লিষ্টরা বলছেন, একাউন্ট ও লেনদেন বাড়ার পাশাপাশি সচেতনতাও বেড়েছে মানুষের মধ্যে। মানুষ এখন ব্যাংকের লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই লেনদেন করতে চায়।

ইন্টারনেট ব্যাংকিংয়ে সেবা নেন এমন একজন গ্রাহক সোহাগ রহমান। ই-ব্যাংকিং সম্পর্কে জানতে চাইলে তিনি চ্যানেল আই অনলাইনকে জানান: সুপারশপগুলোতে এখন মোবাইলের মাধ্যমেই লেনদেন বেশি হয়। বিকাশ ও রকেটসহ অন্যান্য ব্যাংক এখন ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশব্যাক অফার দেয়। এতে কেনাকাটার পাশাপাশি সাশ্রয়ও হয় কিছু টাকা। এসব লেনদেন ব্যক্তিগত হিসাবের মাধ্যমেই সম্পন্ন হয়।

Reneta

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা প্রতিদিনই বাড়ছে। একই সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণও। গত আগস্ট শেষে মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ১৪৬ কোটি টাকা।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল ব্যাংকিংয়ে যুক্ত হয়েছে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবা মূল্য পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা প্রদান, বিদেশ থেকে টাকা পাঠানো অর্থাৎ রেমিট্যান্স প্রেরণসহ বিভিন্ন ধরনের লেনদেন। তাই দিন দিন এর গ্রাহক সংখ্যা বাড়ছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে মোট ১৬টি ব্যাংক। এসব প্রতিষ্ঠানে আগস্ট শেষে মোট নিবন্ধিত এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৩৬ লাখ। এ সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫১ হাজার ১১৫ জনে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, আগস্টে মোবাইল ব্যাংকিংয়ে মোট লেনদেন হয়েছে ৩৫ হাজার ৫১৩ কোটি টাকা। প্রতিদিন গড়ে ৬৫ লাখ ৮৮ হাজার লেনদেন হয়েছে। এর মাধ্যমে প্রতিদিন গড়ে আদান-প্রদান হয়েছে ১ হাজার ১৪৬ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকমোবাইল ব্যাংকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে ভারত, সরকার মুখে কুলুপ এঁটে আছে’

জুলাই ১১, ২০২৬

মেসিই নেবেন আর্জেন্টিনার পেনাল্টি

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT