বিনোদন

জনপ্রিয় মালায়ালাম অভিনেত্রী ললিতা আর নেই

প্রখ্যাত মালায়ালাম অভিনেত্রী ললিতা, মৃত্যুর খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী ললিতা একটি অনুষ্ঠানে উপস্থিত, তার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়াত হয়েছেন প্রবীণ মালায়ালাম অভিনেত্রী কেপিএসি ললিতা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে ত্রিপুনিথুরায় নিজ ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে জানা গেছে, গত কয়েক মাস ধরে অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন ললিতা। অবশেষে অনন্ত যাত্রার পথে পাড়ি জমালেন এই অভিনেত্রী।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন ললিতা। কেরালা পিপলস আর্টস ক্লাবে যুক্ত হওয়ার পর তার নাম দেওয়া হয় ললিতা। সেই থেকে তার নামের আগে কেপিএসি বসে যায়।

১৯৬৯ সালে কে এস সেথুমাধবন পরিচালিত ‘কুটুকুড়ুম্বাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। পরবর্তীতে কেপিএসি ললিতা নামেই খ্যাতি অর্জন করেন মালায়ালাম এই অভিনেত্রী।

বহুমুখী প্রতিভার জন্য পরিচিত ছিলেন বরেণ্য এই অভিনেত্রী। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ললিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

শোবিজ অঙ্গনের অনেক তারকাই এই তারকার মৃত্যুতে শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন।

বিষয়:মারা গেছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…