চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সমালোচিত হচ্ছেন, দাবি অনন্ত জলিলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ২১, জুলাই ২০২২
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

‘দিন দ্য ডে’ মুক্তির পর থেকে একের পর এক সমালোচনায় পড়ছেন অনন্ত জলিল। কথা বললেই নেটিজনদের কাছ ট্রল হচ্ছেন! সমালোচনা পিছু ছাড়ছে না তার স্ত্রী বর্ষারও। এ কারণে তিনি কেঁদেও ফেলেছিলেন। অভিমানে সিনেমা ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন!

এমনকি সিনিয়র শিল্পীরাও অনন্ত-বর্ষাকে ছেড়ে কথা বলছেন না। বারবার সমালোচিত হওয়া নিয়ে মুখ খুলছেন অনন্ত জলিল। আর গণমাধ্যমে অনন্ত জলিল দাবি করেছেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অন্যরা তাদের সমালোচনা করছেন।

অনন্ত জলিল বলেন, সিনেমা হলে ‘দিন দ্য ডে’ দেখতে দর্শকদের জোয়ার বইছে। সবাই দেখছে আমাদের জনপ্রিয়তাও। এসব অনেকেই নিতে পারছেন না। আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা সমালোচনা করছে। কয়েকজন সিনিয়র শিল্পীদেরও দেখলাম সমালোচনা করতে। এসব কাম্য নয়। আমরা আপনাদের কখনো ছোট করিনি।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবি ‘দিন দ্য ডে’ আন্তর্জাতিক মানের ছবি বলে শুরু থেকেই দাবি করে আসছেন  অনন্ত জলিল। তার এ ছবির মতো ‘আন্তর্জাতিক মানের চলচ্চিত্র বাংলাদেশে আগে নির্মিত হয়নি’ বলেও মন্তব্য করেন তিনি। অনন্তের এমন কথায় সরাসরি কাউন্টার দিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। অনন্তকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনার ডায়লগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি। আপনি বলেছেন এর আগে এ রকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোনো শিল্পী এ রকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না!

‘কিছু বলার আগে একটু ভেবে নেবেন। আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন।’

শুধু অঞ্জনয় নয়, অনন্ত জলিল ও বর্ষার সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে অনেকেই মুখ খুলছেন। তারা করছেন সমালোচনা। এ প্রসঙ্গে অনন্ত বলেন, এসব নিয়ে মানুষ কথা বলবেই। আমি আমার কাজটা শুধু করে যেতে চাই। বিতর্ক সবসময় এড়িয়ে চলি। যারা সমালোচনা করছেন তারা আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমনটি করছেন। সমালোচনা করার মতো কিছুই করিনি। আমি আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছি এটা বলা কি আমার অন্যায়? আমি আমার ছবির মুক্তির পর হলে হলে যাচ্ছি, দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখছি এটা কি অন্যায়? তাহলে কেনো তারা সমালোচনা করছেন। আমাদের সবার উচিত ভালা কিছু হলে সেটাকে সাধুবাদ করা। তাহলে আগামীতে আরও ভালো কিছু হওয়ার প্রত্যাশা তৈরি হবে।

Reneta

যারা সমালোচনা করছেন তাদেরও হলে গিয়ে ‘দিন দ্য ডে’ দেখার আমন্ত্রণ জানিয়ে অনন্ত বলেন, ছবিটি দেখার পর সমালোচনা করুন। হলে গিয়ে দেখুন কতটা ভালো করার চেষ্টা ছিলো ছবিটিতে। আর আমরা কতটা ভালো করেছি। বাংলাদেশের ছবি কোথায় নিয়ে গেছি আমরা!

‘দিন: দ্য ডে’ দেখতে ৭৪ জন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনন্ত জলিল। তাদের মধ্যে তেমন কেউ সাড়া দেননি। অথচ অনন্ত জলিলকে সবসময় এফডিসির সমিতিগুলোয় সহায়তা করতে দেখা যায়। তারা আসার কারণ কী? জানতে চাইলে জলিল বলেন, কথায় কথায় আমরা বলি চলচ্চিত্র শিল্পীরা একটি পরিবারের মতো। কিন্তু তেমন কিছু দেখলাম না। এটা নিয়ে মন খারাপ হয়েছে। কিন্তু এই খারাপ লাগাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দর্শকদের ভালোবাসার কাছে সব হারিয়ে গেছে।

‘দিন দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জনাঅনন্ত জলিলট্রলদিন দ্য ডেবর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT