চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণ বাঁচলে দেশ বাঁচবে: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ২৩, জুন ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

দেশের জনগণের খাদ্য নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে হাইকোর্ট বলেছেন, ‘মনে রাখতে হবে জনগণ বাঁচলে দেশ বাঁচবে। তাই জনগণের খাদ্য নিরাপত্তার বিষয়টিই প্রথম।’

আমসহ অন্যান্য ফলে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকানো সংক্রান্ত রিট শুনানির একপর্যায়ে রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এরপর আদালত মৌসুমি ফলে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ হয় কি না, তা পরীক্ষা করে দুইমাসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বিএসটিআইসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

এছাড়া ফলে রাসায়নিকের পরীক্ষার জন্য দেশের বন্দরগুলোতে ‘কেমিকেল টেস্টিং ইউনিট’ স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন আদালত। এবং ইউনিট স্থাপন বাস্তবায়ন করে তিনমাসের মধ্যে প্রতিবেদন দিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের প্রতি নির্দেশ দেওয়া হয়।

শুনানিকালে আদালত ফল উৎপাদন ও বাজারজাতের সাথে জড়িতদের সতর্ক করে বলেছেন, ‘ফলে রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে প্রয়োজনে আমাদের বিশেষ ক্ষমতা আইনের সর্বোচ্চ শাস্তির বিধান প্রয়োগের কথা ভাবতে হবে। কারণ, জনগণের খাদ্য নিরাপত্তার বিষয়টি প্রথম। মনে রাখবেন, জনগণ বাঁচলে দেশ বাঁচবে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আর বিএসটিআই’র পক্ষে ছিলেন ব্যারিস্টার সরকার এম আর হাসান।

Reneta

এর আগে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ রোধে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি রায় দেয়। সেই সাথে এ রিট মামলাটি চলমান রাখা হয়।

এরপর এবারের আমের মৌসুম সামনে রেখে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের ওই রিটে একটি আবেদন করার পর গত ৯ এপ্রিল ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন হাইকোর্ট।

পাশাপাশি ফলের বাজার ও আড়তগুলোতে আমসহ অন্যান্য ফলে রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে নজরদারী কমিটি গঠনের নির্দেশ দেয়া হয় এবং সে বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়। সে অনুযায়ী বিএসটিআই এবং সরকারের পক্ষ থেকে দুইটি প্রতিবেদন দাখিল করা হয় আদালতে। বিএসটিআই’র প্রতিবেদনে বলা হয়, তারা ৪০টি দোকান থেকে ১০ টি ফলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেছেন। কিন্তু তাতে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্য নিরাপত্তাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT