চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের প্রভু নয়, সেবক হতে হবে: আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
বাংলাদেশ
A A

জনগণের প্রভু নয়, সেবক হওয়ার জন্য পুলিশের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ৩৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে নবনিযুক্ত কর্মকর্তাদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে রাজারবাগে প্রথম পুলিশ সপ্তাহের ভাষণে বলেছিলেন, ‘তোমরা জনগণের পুলিশ’, বঙ্গবন্ধুর ভাষণকে উদ্ধৃত করে ড. জাবেদ পাটোয়ারী বলেন: জনগণের প্রভু নয়, তাদের সেবক হয়ে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে।

বাংলাদেশ পুলিশের একটি গৌরবোজ্জ্বল সমৃদ্ধ অতীত আছে জানিয়ে আইজিপি বলেন: বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনা করেন। মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার পুলিশকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। নবীন কর্মকর্তাদেরকে পুলিশ বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৮০ জন পুরুষ কর্মকর্তা

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে প্রশংসনীয় অবদান রাখতে সক্ষম হয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ এখন বিশ্বে ‘রোল মডেল’। আমরা এখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।

পুলিশ প্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সোনার বাংলা’ গড়তে চেয়েছিলেন। তারই সুযোগ্য কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে হবে।

৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচে ১৪ জন নারী কর্মকর্তা
Reneta

অনুষ্ঠানে নবীন কর্মকর্তা এএসপি হালিমুল আলম ধন্যবাদ জ্ঞাপন করেন। ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৯৪ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেছেন। তাদের মধ্যে ৮০ জন পুরুষ এবং ১৪ জন নারী।

ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT