রাজনীতি

জনগণের কৌশলের কাছে সরকারের অপকৌশল বুমেরাং হবে: নোমান

জনগণের কৌশলের কাছে সরকারের অপকৌশল বুমেরাং হবে: নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। কিন্তুু তাতে কোন লাভ হবে না। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের কৌশলের কাছে সরকারের অপকৌশল বুমেরাং হয়ে যাবে।

বৃহস্পতিবার চট্টগ্রামে নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

মহানগরের ভিআইপি টাওয়ারে বিএনপির সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এ.এম. নাজিম উদ্দিন, কাজী বেলাল, মোশারফ হোসেন দিপ্তী, আহমেদুল আলম রাসেল, মোহাম্মদ শাহেদসহ অন্যরা।

বিষয়:আবদুল্লাহ আল নোমান একাদশ জাতীয় নির্বাচন নোমান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…