ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে ‘থাকা’-‘না থাকা’ বিষয়ে যে সিদ্ধান্তই হোক না কেন তার জন্য সরকারের সবার সমর্থন চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
জার্মানিতে জি-সেভেন সম্মেলনে ক্যামেরন বলেন, ব্রিটেনের জন্য লাভজনক হবে ইউরোপীয় ইউনিয়নে এমন সংশোধনের ব্যাপারে তিনি আশাবাদী।
যুক্তরাষ্ট্র ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নে দেখতে চায়, মার্কিন প্রেসিডেন্ট ওবামার এমন বক্তব্যের এক দিন পর ক্যামেরনের কাছ থেকে এ ঘোষণা এলো।
‘ইউরো-সংশয়বাদী’ কনজারভেটিভ এমপি’রা আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, পর্যাপ্ত সংস্কার না এলে তারা ইইউ ত্যাগ বিষয়ে গণভোটের আয়োজন করবেন।
ক্যামেরন সব পক্ষের কথা শুনবেন বলে আশ্বাস দিলেও, ইঙ্গিত দিয়েছেন, সরকারের যে সব মন্ত্রী তার সিদ্ধান্তের বিরোধিতা করবেন তাদের পদত্যাগ করতে হবে।






