চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি হামলার আশঙ্কা: রক ফেস্টিভাল জনশূন্য করল জার্মানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০৩, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
জঙ্গি হামলা-জার্মানি

জঙ্গি হামলার হুমকি পাওয়ার পর জার্মানির পশ্চিমাঞ্চলে একটি রক সঙ্গীত উৎসব থেকে দর্শক-শ্রোতাদের সরিয়ে নেয়া হয়েছে।

নুয়েরবার্গ এরিনায় ‘রক অ্যাম রিং’ নামের রক ফেস্টিভালের আয়োজক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসি’কে তারা জানায়, হামলা হওয়ার আশঙ্কায় বিখ্যাত জার্মান রক ব্যান্ড র‌্যামস্টেইনের গান শুনতে আসা কয়েক হাজার ভক্তসহ অন্যান্য দর্শক-শ্রোতাদের ধীরস্থির এবং শান্তভাবে ফেস্টিভাল এলাকা ত্যাগ করতে বলা হয়। তখন তারা সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে।

শুক্রবার সন্ধ্যায় নুয়েরবার্গ এরিনা ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ভক্তদের অনেককেই বাতাসে মুঠো পাকিয়ে হামলাবিরোধী বিদ্রোহী স্লোগান দিতে দেখা যায়।

‘জঙ্গি হামলার হুমকি পাওয়ায় পুলিশ আমাদের আপাতত ফেস্টিভালটি বন্ধ করার পরামর্শ দেন,’ জানায় আয়োজক কমিটি।

এর আগে গত ২২ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি পপ কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়। আহত হয় আরও ৬৪ জন। ওই ঘটনার পর থেকে পুরো পশ্চিমা বিশ্বই এ ধরণের আরও হামলার আশঙ্কায় রয়েছে। তাই এবার হুমকি পাওয়ার পরপরই বিষয়টি আমলে নিয়েছে জার্মান পুলিশ এবং রক অ্যাম রিং ফেস্টিভাল কর্তৃপক্ষ।

তিন দিনের ওই ফেস্টিভালে ৮৫ হাজারের মতো দর্শণার্থী অংশ নেবে বলে আশা করা হয়েছিল বলে জানায় স্প্যানিশ বার্তা সংস্থা এফে। একে তো সাপ্তাহিক ছুটি, তাও আবার ‘পেন্টাকস্ট হলিডে’তে (ইস্টার সানডে আসার আগে উল্টো গোনায় ৫০তম দিন) পড়ায় ভীড় অনেক বেশি হবে বলেই মনে করা হচ্ছিল।

Reneta

শুধু তাই নয়। এ বছর রক অ্যাম রিং উৎসবের ৩০ বছর পূর্তি বলে আয়োজন একটু বেশিই জমকালো। র‌্যামস্টেইন ছাড়াও ইন ফ্লেমস এবং টুসেলোজ-এর মতো জনপ্রিয় রক ব্যান্ড অংশ নেয়ার কথা ফেস্টিভালে।

তবে হুমকির মুখে আপাতত বন্ধ করলেও শনিবারই পরিস্থিতি বুঝে ফেস্টিভাল আবার সবার জন্য খুলে দেয়া হবে বলে একটি ফেসবুক পোস্টে জানিয়েছে কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গি হামলাজার্মানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT