জঙ্গিতৎপরতা ও সন্ত্রাসবাদ বন্ধে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন ছাত্র ও শিক্ষক সংগঠনের নেতরা। জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী সমাবেশ ও মানববন্ধন থেকে তারা এ ঘোষণা দেন। তারা বলেন, ধর্মের নামে সন্ত্রাস কোনভাবেই মেনে নেয়া নেওয়া হবে না।
সাম্প্রতিক বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে ছাত্র, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠন।
কর্মসূচিতে অংশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসসিয়েশনের সদস্যরা বলেন, একাত্তরের মতোই জঙ্গি ও সন্ত্রাসবাদ বন্ধে ছাত্র ও শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট শরীফ এনামুল কবির বলেন, এখন সময় এসেছে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করার।
বাড়ি ভাড়া করে সন্ত্রাসীরা যাতে জঙ্গি তৎপরতা চালাতে না পারে সেজন্য মেসে থাকা লোকজনকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আক্তার বলেন, শুধু জঙ্গি নয় যেকোনো অপরাধে প্রয়োজনবোধে মেসে সাধারণ সদস্যের সম্পৃক্ত করা হবে।
দেশের প্রতিটি গ্রামে অভিভাবকদের নিয়ে কমিটি গঠন করে জঙ্গি ও সন্ত্রাসবাদ বন্ধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কাজ করবেন বলে জানায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। পরে সন্ত্রাসবাদ বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে র্যালি বের করা হয়।








