চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আস্তানায় অভিযান শেষে যা পাওয়া গেলো, যা জানা গেলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুরে বসিলা মেট্রো হাউজিং এলাকার জঙ্গি আস্তানায় ১৪ ঘণ্টা ধরে চলা অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাব। আস্তানা থেকে ২টি মরদেহ উদ্ধারসহ ২টি বিদেশী পিস্তল ও ৪টি অবিস্ফোরিত আইইডি উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল সোয়া চারটার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান র‌্যাব -২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বলেন, রাত আড়াইটা থেকে শুরু হওয়া এ অভিযান প্রায় ১৪ ঘণ্টা পর সমাপ্ত ঘোষণা করা হলো। জঙ্গি আস্তানা থেকে দুটি মরদেহ বের করা হয়েছে। এছাড়াও আস্তানা থেকে দুটি বিদেশি পিস্তল, বেশকিছু তাজা গোলাবারুদ ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এছাড়া, আস্তানা থেকে অবিস্ফোরিত অবস্থায় চারটি আইইডি উদ্ধার করা হয়েছে। যেগুলো পরে আমাদের বোমা বিশেষজ্ঞ দল নিষ্ক্রিয় করে।

Banglabid

আস্তানায় দুজনের ছাড়া আর কেউ ছিলো কি না জানতে চাইলে তিনি বলেন: আমরা আশা করছি না এখানে আরো কেউ ছিলো। কারণ, অভিযানের শুরুতেই আমরা পুরো এলাকা কর্ডন করে ফেলেছিলাম।

দুই জঙ্গির সঙ্গে অন্য কারো বা কোন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিলো কি না জানতে চাইলে তিনি বলেন: তাদের সঙ্গে কারো যোগাযোগ ছিলো কি না, তা জানার আগে আমাদেরকে নিহতদের পরিচয় নিশ্চিত হতে হবে।

সিআইডির ফরেনসিক টিম মরদেহের ভিসেরা ও নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার পর তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। এর পর জানা যাবে তাদের সঙ্গে কারো বা কোন গোষ্ঠীর যোগাযোগ ছিলো কি না।

Reneta

র‌্যাব-২ এর পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আপাতত জঙ্গি আস্তানার বাড়িটি কর্ডন করে রাখা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি আস্তানার‌্যাব-২
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্দোলন, লড়াইয়ের বিকল্প নেই: ফখরুল

পরবর্তী

গরমে অতিষ্ঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লুঙ্গি মিছিল

পরবর্তী

গরমে অতিষ্ঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লুঙ্গি মিছিল

‘বিশ্বকাপ সাফল্যের জন্য শ্রীলঙ্কার দরকার ঐক্য’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT