চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি অাস্তানায় একে-২২ রাইফেল, গ্রেনেড ও পিস্তল

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
২:১০ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জ শহরের বড় কবরস্থানের পাশে জঙ্গি আস্তানায় শনিবার সকালে পুলিশের
কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াটের বিশেষ অভিযান ‘হিট স্ট্রং-টোয়েন্টি
সেভেন’ চলে প্রায় এক ঘণ্টা।

অভিযানে নিহত হয়েছে হলি আর্টিজান হত্যাকাণ্ডের
মূল পরিকল্পনাকারী, মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা তামিম চৌধুরীসহ ৩ জঙ্গি। ঘটনাস্থল থেকে একে-২২ রাইফেল, গ্রেনেড ও পিস্তল উদ্ধার করা হয়।

বাংলাদেশে আইএসের কথিত সমন্বয়কারী বাংলাদেশী বংশদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী। সিলেটের শান্তি কমিটির নেতা মজিদ চৌধুরীর নাতি জঙ্গি তামিম চৌধুরী ২০১৩ সাল থেকে নিখোঁজ ছিলেন।

গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তথ্য আসে হলি আর্টিজানে ২২ বিদেশি হত্যা ও কল্যাণপুরের হামলায় নেতৃত্ব দিয়েছিলেন তামিম। তাকে ধরিয়ে দিতে সহায়তার জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণার পরেও কোনোভাবেই তামিমের হদিস করতে পারছিলেন না গোয়েন্দারা।

এরই মধ্যে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের গোয়েন্দারা নিশ্চিত হন নারায়ণগঞ্জ শহরের বড় কবরস্থানের কাছে জঙ্গি আস্তানায় নাশকতার প্রস্ততি চলছে। সেখানেই অবস্থান করছে জঙ্গি নেতা তামিম।

সকালে ওই ভবন ঘিরে ফেলে ঢাকা থেকে যাওয়া বিশেষ বাহিনী সোয়াট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। জঙ্গিদের গ্রেনেড হামলার জবাবে গুলি চালায় পুলিশ। অভিযান শেষে তামিম চৌধুরীসহ ৩ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

Reneta

পুলিশের আইজি একেএম শহীদুল হক ঘটনাস্থলে পৌঁছে বলেন, ‘অভিযানের আগে আমরা শুধু নিশ্চিত হয়েছি ভেতরে জঙ্গি ছাড়া অন্য কেউ, বা কোনো নারী-শিশু আছে কিনা।’ নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে সম্ভব সব কিছুই করছে আইনশৃংখলা বাহিনী।

এক মাস আগে ওষুধ ব্যবসায়ী পরিচয়ে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থানের কাছে ওই বাসাটি ভাড়া নেয় জঙ্গিরা। তাদের অবস্থান বিষয়ে বাড়িওয়ারা নুরুদ্দীন জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT