জঙ্গি অর্থায়ন বন্ধে সন্দেহজনক ব্যাংক একাউন্টের উপর নজরদারি বাড়াতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। জামিনে মুক্তি পাওয়া পলাতক জঙ্গিদের জামিনদাতাদের আইনের আওতায়া নিয়ে আসারও নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেছেন: জঙ্গিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির বৈঠক। দীর্ঘ আলোচনায় উঠে আসে জঙ্গিদের অর্থের উৎস, সন্দেহভাজন ব্যাংক একাউন্টে লেনদেন, বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের ব্যয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি, রোহিঙ্গাদের তৎপরতাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানোর বিষয়টি। পরে বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জুম্মার নামাজের বয়ানে জঙ্গিবাদ,মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে দেশের সব মসজিদের ইমামদের অনুরোধ জানানো হয়েছে বৈঠকে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:
https://www.youtube.com/watch?v=kRVO5a5CjE8








